বাস ভাড়া পুনর্নির্ধারণে বিকেলে বৈঠক

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০১:১২ পিএম

ডিজেলের দাম কমানোর প্রেক্ষিতে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, ডিজেলের মূল্য হ্রাসজনিত কারণে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

সম্প্রতি বৈশ্বিক কারণে দাম বাড়ানোর পর ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য লিটারে পাঁচ টাকা কমানো কার্যকর হয় সোমবার (২৯ আগস্ট)।

জ্বালানির দাম কমানোর পর গণপরিবহনের ভাড়া কমানোরও দাবি ওঠে।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা থেকে কমিয়ে ১০৯ টাকা, প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে কমিয়ে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে কমিয়ে ১৩০ টাকা এবং পেট্রল ১৩০ টাকা থেকে কমিয়ে ১২৫ টাকায় বিক্রি করা হচ্ছে। 

এর আগে ৬ আগস্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগরে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসে ভাড়া ৩৫ পয়সা বাড়ায় বিআরটিএ। আর দূরপাল্লায় বাসভাড়া বাড়ায় ৪০ পয়সা।

আরও পড়ুন: কক্সবাজারে বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যায় চার জনের মৃত্যুদণ্ড

বাড়ানোর আগে ভাড়া ছিল মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২ টাকা ১৫ পয়সা, মিনিবাসে ২ টাকা ১০ পয়সা। দূরপাল্লার বাসে ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৮০ পয়সা ছিল। সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা।


একাত্তর/আরএ

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, আমদানি ব্যয় এবং মুদ্রার বিনিময় হার বিবেচনা এনে সরকার ডিজেলের দাম সতর্কতার সঙ্গে সমন্বয় করেছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল...
বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের যে মজুত আছে তাতে আগামী দুই মাসেও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দেশীয় জ্বালানির চাহিদা মেটাতে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারত থেকে আসা এই ডিজেলের চালানটি দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসির...
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজাখস্তান থেকে সাশ্রয়ী মূল্যে ডিজেল আমদানির প্রস্তাব পেয়েছে সরকার। প্রতি ব্যারেল ডিজেল ৭৬ ডলার দরে প্রায় ১ লাখ মেট্রিক টন সরবরাহ করার আগ্রহ দেখিয়েছে দেশটি।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর