গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পলাতক শ্বশুরবাড়ির লোকজন

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৬:৪২ পিএম

শেরপুরের শ্রীবরদীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর পর তার মরদেহ ফেলে পালিয়েছেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। 

খবর পেয়ে বুধবার (৩১ আগস্ট) দুপু‌রে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের আশ্বিনাকান্দা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার ক‌রে পুলিশ। 

নিহত গৃহবধূ সীমা আক্তার (২২) আশ্বিনাকান্দা গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী ও বীরবান্দা গ্রামের মোজাফফর আলীর মেয়ে। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বীরবান্দা গ্রামের মোজাফফর আলীর মেয়ে সীমার সাথে একই উপজেলার আশ্বিনাকান্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে জুয়েল মিয়ার সাথে প্রায় চার বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ লেগেই থাকতো। 

স্থানীয়রা জানান, সকালে শাশুড়ির সাথে সীমার কথা কাটাকাটি হয়। দুপু‌রে পরিবারের লোকজন সীমা‌কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়ে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন: অপহরণের তিনদিন পর শিশু উদ্ধার, একজন গ্রেপ্তার

নিহত গৃহবধূর পিতা মোজাফফর আলী দাবি করেন, দাম্পত্য কলহের জের ধরে আমার মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর