বনানীতে ছুরিকাঘাতে স্বামী হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী আটক

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৩ পিএম

রাজধানীর বনানী থানাধীন সাততলা বস্তিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে আহত স্বামীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টায় বনানীর সাততলা বস্তির ভাড়া বাসায় ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহতের নাম শাওন প্যাদা (২০)। পেশায় তিনি পিকআপ চালক ছিলেন। তিনি পটুয়াখালী সদর উপজেলার বরুনবাড়ীয়া গ্রামের মৃত মজিবর প্যাদার ছেলে। দুই ভাইয়ের মধ্যে শাওন ছিল বড়।

নিহত শাওনের খালা রেমিজা আক্তার জানান, গতকাল সন্ধ্যায় শাওনের সাততলা বস্তির ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী সুমাইয়া আক্তার (১৮) শাওনের তলপেটে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে তার স্ত্রীই তাকে উদ্ধার করে আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে সেখান থেকে রাত আটটায় ঢাকা মেডিক্যালে নিয়ে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, তার ভাগ্নের আগের স্ত্রী শাহনাজ বেগমের সঙ্গে জিহাদ নামের দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে। তারা সিলেট থাকেন। গত দশ মাস আগে শাওনের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে সুমাইয়া আক্তারের বিবাহ হয়। 

আরও পড়ুন: তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপরে

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক আব্দুল কাদির রাসেদ জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। শাওনের মা শাহিনুর আক্তার বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) শাওনের স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন‌। এরপর শাওনের স্ত্রী সুমাইয়া আক্তারকে আটক করা হয়।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর