আলাদা ঘটনায় বুড়িগঙ্গা ও তুরাগ নদী থেকে দুই মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০১:০৩ পিএম

বুড়িগঙ্গা ও তুরাগ নদী থেকে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

স্থানীয়রা মরদহ দুটি ভাসতে দেখে নৌ ও থানা পুলিশকে খবর দেন। ‌পরে পুলিশ গিয়ে মরদহ দুটি উদ্ধার করে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে ও সন্ধ্যায় ভাসমান অবস্থা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

নৌ পুলিশের বসিলা থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হালিম জানিয়েছেন, শুক্রবার দুপুর আড়াইটার দিকে কামরাঙ্গীচর থানার  বুড়িগঙ্গা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় পাওয়া যায়নি। মৃতের পরনে ছিল সাদা শার্ট ও জিন্স প্যান্ট ।  

অপর দিকে একই দিনে, নৌ-পুলিশের আমিন বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন,শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আদাবর থানার তুরগা হাউজিং এলাকায় তুরাগ নদীর পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের বয়স আনুমানিক (৩০) বছর হবে। মৃতের পরনে ছিল নীল রংয়ের  টি-শার্ট ও শর্ট প্যান্ট ও মুখে দাড়ি আছে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
চৌমুহনী থেকে লক্ষ্মীপুর হয়ে রায়পুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, এ নিয়ে...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা! উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার ডেরা...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৮০ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৭ শিশু। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর