রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩২ পিএম

অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের সামরিক জান্তার প্রধান মিন অং হ্লেইং। শনিবার (৩ সেপ্টেম্বর) দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির সরকারি গণমাধ্যমের খবরে জান্তা প্রধানের রাশিয়া সফরের তথ্য জানানো হয়েছে।

এক বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নেইপিদোর ক্ষমতায় আসা জান্তা ও গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের দায়ে মস্কো যখন বিশ্ব পরিমণ্ডলে কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েছে, তখন মিন অং হ্লেইংয়ের মস্কো সফরের এই খবর এলো।

দেশটির সরকারি সংবাদমাধ্যম দ্য গ্লোবাল বলছে, রাশিয়ার ভ্লাদিভস্টক শহরে ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দেবেন মিন অং হ্লেইং। এই সম্মেলনে চীন, ভারত, জাপান, কাজাখস্তান ও অন্যান্য দেশের প্রতিনিধিরাও অংশ নেবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার এবং দুই দেশের অর্থনীতি ও সরকারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে রাশিয়ার সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন মিয়ানমারের সেনা জেনারেল।

গত বছরের ফেব্রুয়ারিতে অং সান সু চি নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে মিয়ানমার। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সাথে মিয়ানমারের সম্পর্কের অবনতিও ঘটেছে। 


একাত্তর/এসএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর