টি-টোয়েন্টিকে বিদায় জানালেন মুশফিকুর রহিম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৭ পিএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। 

রোববার (৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে একথা জানান মুশফিক। 

পোস্টে তিনি লেখেন, 'সবাইকে সালাম এবং শুভেচ্ছা।

দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা।'

তিনি আরও লেখেন, 'টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো।  আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।' 

তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। 

মুশফিকের টি-টোয়েন্টি অভিষেক ২০০৬ সালে, খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের ম্যাচে মাত্র দুই রান করেছেন মুশফিক। প্রথম ফিফটি পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩০তম ম্যাচে।

টি-টোয়েন্টি সংস্করণে মুশফিকের সর্বোচ্চ রান অপরাজিত ৭২। ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে এই রান তিনি করেছিলেন ভারতের বিপক্ষে। আটটি চার ও একটি ছয়ে ৫৫ বলে খেলা ইনিংসটিতে দলকে জয় এনে দিতে পারেননি মুশফিক।

বিদায়ের আগে মুশফিক এখন পর্যন্ত খেলেছেন ১০২টি ম্যাচ। যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ছয় হাফসেঞ্চুরিতে ১১৫.০৩ স্ট্রাইকরেটে ১৯.৪৮ গড়ে এক হাজার ৫০০ রান করে মুশফিক তার ক্যারিয়ার শেষ করলেন।


একাত্তর/এসজে 

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
ব্রাজিলিয়ান ফুটবলের এক সোনালী ও বর্ণিল অধ্যায়ের এমন ট্র্যাজিক অবসান হয়তো কোনো ফুটবলপ্রেমীই কল্পনা করেননি। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে সেলেসাওদের বিদায়ের ক্ষতের মাঝেই ফুটবল...
গত শুক্রবার হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বিশ্বকাপের নকআউটের টিকিট অনেকটাই পকেটে পুরে ফেলেছে সেলেসাওরা। আর এই রাজকীয় পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ব্রাজিল দলের ফুটবলাররা পেলেন এক দারুণ উপহার,...
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর