ভোলায় তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪০ পিএম

ভোলায় দুইটি বসতঘর থেকে তিন লাখ ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জো‌নের সদস্যরা। 

সোমবার (৫ সেপ্টেম্বর) রা‌তে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজার এলাকা থেকে ওই জাল জব্দ করা হয়।

জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি সাত লাখ ১০ হাজার টাকা বলে জানায় কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জো‌নের মিডিয়া কর্মকর্তা কেএম শা‌ফিউল কিঞ্জল জানান, গোপন সূত্রে খবর পেয়ে জংশন এলাকার দুইটি বসতঘরে তল্লাশি চালিয়ে ওই জাল জব্দ করা হয়। 

আরও পড়ুন: ২১ মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার

তিনি আরও জানান, এর সাথে জড়িতরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউ‌কে আটক করা যায়নি। 

জব্দকৃত কারেন্ট জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলেও জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।


একাত্তর/জো 

বিশেষ কম্বিং অপারেশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।
অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ প্রভাব বিস্তার, জাল ভোট দেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থাসহ ভোট বন্ধ করা হবে। আমরা...
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বিশেষ অভিযান চালিয়ে নতুন ২২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে হাতিয়ার জাহাজমারা বাজারে ওই অভিযান...
ভোলার মেঘনা নদী‌তে যাত্রীবা‌হি ল‌ঞ্চের ধাক্কায় নৌকা ডু‌বির ঘটনায় নি‌খোঁজ জে‌লে মোঃ কামাল জমাদ্দার (৪০) লাশ উদ্ধার ক‌রে‌ছে কোস্টগার্ড। নিহত কামাল ভোলা সদর উপ‌জেলার রাজাপুর ইউ‌নিয়‌নের কন্দকপুর...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর