রাঙ্গাবালীতে ২৩ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস 

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম

বিশেষ কম্বিং অপারেশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ এলসিভিপি-০১২ এবং রাঙ্গাবালী নৌ-পুলিশের সদস্যরা। 

মৎস্য বিভাগ জানায়, অভিযান চলাকালে রাঙ্গাবালী উপজেলার সোনারচর, মায়ার চর, তেতুলিয়া নদী ও সাগর মোহনায় টহল দিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়। এতে মোট ১৬ হাজার মিটার কারেন্ট জাল, ৩১টি বেহুন্দি জাল এবং ৩০টি চর ঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

রাঙ্গাবালী উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, অভিযান শেষে উপজেলার গহিনখালী লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরবিএস
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর