জেলেদের জালে ধরা পড়লো দুটি সেইল ফিস

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০২:১৩ পিএম

কুয়াকাটায় বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়লো বিশাল আকৃতির দুটি সেইল ফিস।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে বিক্রির জন্য মাছ দুটিকে মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের কাছে এগুলো ‘পাখি মাছ’ হিসেবে পরিচিত।

মাছ দুটো মহিপুরের এক ব্যবসায়ী আট হাজার টাকায় কিনে নেন।

প্রায় দশ ফুট লম্বা পাখির মতো বিশাল ঠোঁট ও শরীরের দুই পাশে পালকের মতো থাকায় এ মাছের মূল্য অনেক হলেও কলাপাড়ায় এ মাছ বিক্রি হয় না।

মাছ দুটির ওজন ৪০ কেজিরও বেশি।

জেলেরা জানান, গভীর সমুদ্রে দ্রুতগামী মাছ অনেক সময় জাল ভেদ করে চলে যায় তাদের গতির কারণে। তাই এ মাছ জালে খুব কম ধরা পড়ে। গভীর সমুদ্রে এ মাছ বেশি দেখা যায়। তাই মাছ দুটি বাজারে বিক্রির জন্য নিয়ে আসায় বহু মানুষ ভিড় করে।

তবে মাছ দুটির দাম বেশি হওয়ায় ক্রেতারা আগ্রহ না দেখানোয় আড়তে বিক্রি করে দেয় জেলেরা।

আরও পড়ুন: মাদক তল্লাশি নামে বিজিবির বিরুদ্ধে মারধরের অভিযোগ

মৎস্য ব্যবসায়ীরা জানান, এ প্রজাতির মাছ ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত লম্বা হয়। এ মাছ খুবই সুস্বাদু, তাই এ মাছের অন্যান্য দেশে ব্যাপক চাহিদা রয়েছে।


একাত্তর/আরএ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ হিসেবে...
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর