ধর্ষণ মামলায় রাজশাহীর পুঠিয়ার পৌর মেয়র গ্রেপ্তার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৮ পিএম

ধর্ষণ মামলায় রাজশাহীর পুঠিয়ার পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খানকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে বরগুনা জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম।

পুলিশ জানায়, কলেজ ছাত্রীর ধর্ষণ মামলার পর থেকেই মেয়র পালাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে বরগুনা জেলা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রাজশাহী কলেজের ঐ শিক্ষার্থী এজাহারে জানিয়েছেন, গত বছর স্বামীর সাথে বনিবনা না হলে তিনি তালাকের জন্য মেয়রের সাথে দেখা করেন। সেই সূত্রে মেয়র মামুন তার দায়িত্ব নেয়ার প্রলোভনে বিভিন্নস্থানে একাধিকবার ধর্ষণ করেন।

মামলা দায়েরর পর পুলিশ ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা করতে গত সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।

এর আগে গত বছরের শুরুতে দুর্গাপুরের বাসিন্দা এক হাসপাতালের সেবিকা মেয়র মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন।

অভিযুক্তের পরিবারের দাবি, সেই মামলা নিষ্পত্তি হয়েছে।

আরও পড়ুন: কলকাতার পণ্যবাহী জাহাজ ভিড়লো চট্টগ্রামের জেটিতে

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর