বেনাপোলে এক কেজি স্বর্ণসহ দুইজন আটক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩১ পিএম

যশোরের বেনাপোলে সীমান্ত থেকে ভারতে পাচারের সময় এক কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (৭ সেপ্টেম্বর) সাড়ে ১২ টার দিকে বেনাপোল পোর্ট থানার ইছাপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। 

জানা গেছে, আটকৃতরা বেনাপোল পোর্ট থানার খলসি গ্রামের রমজান আলীর ছেলে হাবিবুর রহমান এবং আবু বক্করের ছেলে আক্তারুল ইসলাম।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, বেনাপোল পোর্ট থানার ইছাপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদত হোসেন ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজন স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তাদের প্যান্টের ভিতরে কৌশলে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণবার জব্দ করা হয় যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম এবং যার বাজার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। 

আরও পড়ুন: সেপটিক ট্যাঙ্কে শ্রমিককে উদ্ধারে নেমে দুইজনের মৃত্যু

উদ্ধারকৃত স্বর্ণসহ আটক আসামীদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এ বিজিবি কর্মকর্তা।


একাত্তর/জো

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
প্রায় সাত কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর