শরীয়তপুরে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪০ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে। 

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত মামুন খান (৩৫) নড়িয়া পৌরসভার বাড়ইপাড়ার সালাম খানের ছেলে এবং নড়িয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাতটার দিকে নড়িয়া গার্লস স্কুল এলাকায় দুর্বৃত্তরা মামুন খানের ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। এসময় এলোপাথাড়ি হাতুড়ি ও চাপাতির আঘাতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে মরদেহ হাসপাতালের মর্গে পাঠান। 

নিহতের মামা ৬নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মল্লিকের দাবি, সন্ধ্যায় নড়িয়া বাজার থেকে বাসায় ফেরার পথে গার্লস স্কুল এলাকায় মোকলেস বেপারীর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন তিনি।

আরও পড়ুন: বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে নারীদের ঝাড়ু মিছিল

নড়িয়া পৌর মেয়র আবুল কালাম আজাদ জানান, ঘটনা শুনে দ্রুত হাসপাতালে ছুটে এসেছেন তিনি। মামুন খানের নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।

নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ঘটনার খবর পেয়ে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।


একাত্তর/জো 

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর