কিশোরগঞ্জে নার্সারিতে দুর্বৃত্তদের আগুন, ভাঙচুর ও ছিনতাই

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৩ পিএম

কিশোরগঞ্জ সদরে একটি নার্সারিতে রাতের আঁধারে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি টিনের ঘর, বীজ, সার ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে বেশকিছু গাছপালাও। দুর্বৃত্তরা বেশ কয়েকটি গাছ কেটেও ফেলেছে। আর ভাঙচুর করেছে জমির মালিকের প্রাইভেটকার।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার বৌলাইয়ে এলাকায় এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত নার্সারি মালিক সাগর আহম্মেদ নয়ন জানান, রাতে একদল দুর্বৃত্ত তার নার্সারিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ ও করিমগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই নার্সারির একটি দোচালা টিনের ঘর, ঘরে থাকা ৪০ বস্তা বীজ ও ১০ বস্তা সারসহ তিন লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয় তার। 

তিনি আরও জানান, আগুনের খবর পেয়ে প্রাইভেটকার নিয়ে ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা তার প্রাইভেটকারটিও ভাংচুর করে। এসময় অস্ত্র ঠেকিয়ে তার সাথে থাকা সাড়ে তিন লাখ টাকাও ছিনিয়ে নেয় তারা।

আরও পড়ুন: শেরপুরে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের জেরে ১৪৪ ধারা

দুর্বৃত্তরা ঘটনাস্থল ছাড়ার আগে অর্ধশতাধিক গাছের চারা কেটে ফেলে বলেও জানান তিনি।   

এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 


একাত্তর/জো

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর