আব্দুলপুর জংশনে লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৭ পিএম

নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আব্দুলপুর স্টেশনের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, সকাল ১০টা ১০ মিনিটে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে প্রবেশ করে। পরে ইঞ্জিন ঘুরিয়ে রাজশাহীমুখী করার সময় হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। পরে রেলকর্মীরা ট্রেনে থাকা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন: কাশিমপুর কারাগারে মাদক মামলার বন্দির মৃত্যু 

তিনি আরও জানান, এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও যাত্রীসহ আটকা পড়ে আছে ট্রেনটি। দুর্ঘটনার আশংকায় এই ইঞ্জিন দিয়ে না চালিয়ে ঈশ্বরদী থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি ছাড়া হবে বলেও জানান তিনি। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ইতোমধ্যে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। 


একাত্তর/জো 

নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহবান করা হয়েছে। আগামী ৯ নভেম্বর (সোমাবার) বিকেল সাড়ে তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ও হাই-ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের এই মহারণে...
ইউরোপিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি বায়ার্ন মিউনিখকে ঘরের মাঠে ৩-৩ গোলে রুখে দিয়ে মহা-চমক দেখাল নরওয়ের চ্যাম্পিয়ন দল ভাইকিং এফসি! হ্যারি কেইনের দুর্দান্ত জোড়া গোল ও এক অ্যাসিস্টের ওপর ভর করে ২-০...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর