অভিযান শেষেই আবারো পুরনো চেহারায় গুলিস্তানের ফুটপাত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:২১ পিএম

রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাত দখলমুক্ত করা নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান কার্যত ভেস্তে গেছে। কিছুতেই ফুটপাতের দখল ছাড়তে চান না হকাররা। এনিয়ে মঙ্গলবার সেখানে রীতিমতো ইঁদুর-বিড়াল খেলা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের সামনেই উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ করে রাজপথে আন্দোলনের হুমকি দেন তারা। এদিকে, অভিযানের খবরে গুলিস্তানের ফুটপাথ ফাঁকা হলেও, নির্বাহী হাকিম চলে যেতে না যেতেই আবারও দখল হয়ে যায়।

সকাল সাড়ে দশটা। অন্যদিনেই মতোই জমজমাট বায়তুল মোকাররম এলাকার ফুটপাত। নগরবাসীর হাঁটার পথে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। কে বলবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক দিন আগেই এই ফুটপাথ দখলমুক্ত করা হয়েছিলো।

এগারোটা বাজতেই আসে উচ্ছেদের খবর। ফুটপাত দখলমুক্ত করতে আসছে ভ্রাম্যমাণ আদালত। চারদিকে শুরু হয় হকারদের ছোটাছুটি। তড়িঘড়ি ফুটপাথ থেকে মালামাল সরিয়ে নেন সবাই। মুহূর্তেই ফাঁকা একটু আগের জমজমাট সেই ফুটপাথ।

কিন্তু ভ্রাম্যমাণ আদালত আর আসে না। সময় তখন সাড়ে এগারোটা। আবারও ফিরে আসতে শুরু করেন হকাররা। শুরু করেন বেচাকেনা। আবারো পুরনো চেহারায় ফিরে যায় রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকাটি। অনেকে ধরেই নিয়েছিলেন অভিযান আর হবে না।

ঠিক এম সময় বেলা সাড়ে বারোটায় বুলডোজার আর ডাম্পিং ট্রাকের বড় একটি বহর নিয়ে হাজির নির্বাহী হাকিম। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই চলছিলো উচ্ছেদের প্রস্তুতি। আর সংঘবদ্ধ হকাররা শুরু করেন প্রতিবাদ। বিকল্প জায়গা ছাড়া তারা কিছুতেই ফুটপাত ছাড়বেন না।

উচ্ছেদের প্রতিবাদে হকারদের একটা দল নির্বাহী হাকিমের উপস্থিতিতেই রাস্তায় বিক্ষোভ মিছিল শুরু করে এবং এক পর্যায় তারা রাস্তায় বসে সড়ক অবরোধ করেন। এ সময় আশেপাশের সড়কে ব্যাপক যানজট শুরু হলে পুলিশ দুপুর ১টার দিকে তাদের সরিয়ে দেয়।

আরও পড়ুন: চাল বাজারের সিন্ডেকট ভাঙতে খাদ্যমন্ত্রীর জেহাদ ঘোষণা

তবে, বাংলাদেশ হকার্স ইউনিয়ন সভাপতি আব্দুল হাশিম কবির বলেন, উচ্ছেদ হলেই তারা রাজপথে নামবেন। উচ্ছেদ হওয়া হকাররা তাদের জীবিকার জন্য বিকল্প জায়গা চাচ্ছেন। যদিও উচ্ছেদের আগে দক্ষিণ সিটি জানিয়েছিল তাদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হবে।

শেষ পর্যন্ত উচ্ছেদের তোড়জোড়ের মধ্যেই সীমাবদ্ধ ছিলো দক্ষিণ সিটির অভিযান। বৃষ্টি থামার পর দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন গুলিস্তানের অন্য-প্রান্তে; হকাররা তখন বায়তুল মোকাররম এলাকায় ফের দোকান সাজাতে ব্যস্ত।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর