আগামী বছর এসএসসি পরীক্ষা মার্চে এগিয়ে আনার পরিকল্পনা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৪ পিএম

আগামী বছর এসএসসি ও সমমানের পরীক্ষা এগিয়ে মার্চে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এ তথ্য জানান  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক।

সচিব বলেন, চলতি বছর এসএসসি পরীক্ষা সেপ্টেম্বরে হলেও আগামী বছর মার্চে শুরু করার পরিকল্পনা রয়েছে। আগে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে শুরু হতো।

আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

এদিকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন সরকার সাংবাদিকদের বলেন, আগামী বছর এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে।

আজ থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী জানিয়ে তপন সরকার বলেন, যেভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে, তাতে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই।

প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় বেলা ১১টা থেকে শুরু হয় পরীক্ষা।

এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। গত বছরের তুলনায় এবার ২ লাখ ২১ হাজার পরীক্ষার্থী কম।

প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। দুই ঘণ্টার এই পরীক্ষায় এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।

এদিকে রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হতে অনুরোধ করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। সম্প্রতি বৃষ্টিপাত ও রাস্তাঘাট খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচলে ধীরগতি পরিলক্ষিত হওয়ায় এই অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ জুন এসএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।


একাত্তর/এআর

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রশ্নফাঁস বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে, যা সংশ্লিষ্ট সকলের সহযোগিতার ফল।
প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে। এ লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে সুনির্দিষ্ট ও চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোটার নিবন্ধনের সময় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও সমমানের সনদ আবশ্যিকভাবে ডাটাবেজে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর