দেশে করোনা কম-বেশি সংক্রমণের মধ্যে মাথাচাড়া দিয়েছে ডেঙ্গু। ফলে দিন দিন বাড়ছে রোগটিতে আক্রান্ত রোগীর সংখ্যা। ঘটছে মৃত্যুও। জনপ্রতিনিধিরা ডেঙ্গু রোগবাহী এডিস মশার লার্ভার ধ্বংসের চেষ্টা করার কথা জানালেও কীটতত্ত্ববিদদের দাবি, ‘হটস্পট ম্যানেজমেন্টে’র ওপর জোর দিতে হবে। আর স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ব্যক্তি সচেতনতার বিকল্প নেই।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৮ জন। আর এ সময়ে মারা গেছেন দুই জন।
ডেঙ্গুতে এ বছর সর্বমোট ৪২ জন মারা গেছেন। তার মধ্যে ২১ জনই মারা গেছেন গেলো ১৭ দিনে। এছাড়া আগস্টে ১১ জন, জুলাইতে ৯ এবং জুনে এক জন মারা যান বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বাসাবাড়ি, অফিস, আদালত কিংবা নির্মাণাধীন ভবনে এডিস মশার অস্তিত্ব পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাসার বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘হটস্পট ম্যানেজমেন্টের’ ওপর জোর দিতে হবে।
আরও পড়ুন: দাম বেঁধে দেয়ার এখতিয়ার কৃষি মন্ত্রণালয়ের: বাণিজ্যমন্ত্রী
শ্যামলী টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, জনপ্রতিনিধিদের পাশাপাশি সবার সমন্বিত প্রচেষ্টা ছাড়া কোনোভাবেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।
ডেঙ্গু কিংবা করোনায় আতঙ্কিত না হয়ে সচেতনভাবে সেটি মোকাবিলা করাও পরামর্শ দেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
একাত্তর/এসি
