নেপালকে কাঁদিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫১ এএম

দেশের ফুটবলে নতুন ইতিহাস লিখলো নারী দল। স্বাগতিক নেপালকে কাঁদিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের শিরোপা জিতে নিয়েছে সাবিনা খাতুনের দল। সোমবার বিকেলে নেপালের দশরথ স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ। 

এর আগে পাঁচ আসরের সব কটিতেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে এবারের আসরের সেমি থেকেই বিদায় নিতে হয়েছে ভারতকে। ফলে আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে সাফ। আর সেই শিরোপাটি নিজের করে নিলো সাবিনা কৃষ্ণারা।

বৃষ্টির বাধাকে সঙ্গী করে ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ এবং নেপাল। সেমির একাদশ নিয়েই মাঠে নামে দল দুটি। তবে যথারীতি পুরো সুস্থ হয়ে উঠতে না পারায় প্রথম ১০ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয় সিরাত জাহান স্বপ্নাকে।

তবে বাংলাদেশ দলের মুখে হাসি ফোটাতে খুব বেশি সময় নেননি স্বপ্নার পরিবর্তে মাঠে নামা শামসুন্নাহার জুনিয়র। মাঠে নামার চার মিনিট পরেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। খেলার ১৪ মিনিটের সময় ডান প্রান্ত থেকে মনিকা চাকমা ক্রস জালে পাঠান শামসুন্নাহার।

এক গোলে এগিয়ে বাংলাদেশ আরো উজ্জীবিত হয়ে উঠে। ২৭তম মিনিটে আবারো দারুণ একটি আক্রমণ রচনা করে বাংলাদেশ। স্বাগতিক সমর্থকদের চিৎকারকে উপেক্ষা করে সামসুন্নাহার ডি বক্সে ঢুকে শট নেয়ার মুহূর্তে নেপালের ডিফেন্ডার সে যাত্রায় বাঁচিয়ে দেন দলকে।

image


এর কিছু পরে পাল্টা আক্রমণে যায় নেপাল। ৩৫তম মিনিটে ফ্রি কিক থেকে অনিতা বাসেনেটের জেড়ালো শটের বল রক্ষণ দেয়াল পেরিয়ে জালে প্রবেশের মুহূর্তে দক্ষতার সঙ্গে কর্নারের বিনিময়ে বল ফিস্ট করেন বাংলাদেশের গোলরক্ষক রূপনা।

খেলার ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। সাবিনার কাছ থেকে ডি বক্সের সামনে থেকে বল পেয়ে সেটিকে এগিয়ে দেন মারিয়া মান্ডা। দ্রুততার সঙ্গে সেটি নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে গোল করেন কৃষ্ণা রানী সরকার।

আরও পড়ুন: টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত পেসার রুবেলের

বিরতি থেকে ফিরেই বাংলাদেশের ওপর চড়াও হয় নেপাল। ফলও পায় স্বাগতিকেরা। খেলার ৭০ মিনিটের সময় অনিতা বাসনেট গোল করে ব্যবধান কমিয়ে আনেন (২-১)। উৎসবে মাতোয়ারা হয়ে উঠে মাঠ ভর্তি আনুমানিক ২০ হাজার দর্শক।

তবে তাদের থামাতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। ম্যাচের ৭৭ মিনিটে আবারো গোল করে বাংলাদেশকে ৩-১ গোলে এগিয়ে দেন কৃষ্ণা। নিমিষেই স্তব্ধ হয়ে যায় গোটা স্টেডিয়াম। শেষ পর্যন্ত ওই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।


একাত্তর/আরএ

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর