খাদ্যবান্ধবের চাল বিতরণে অনিয়ম, দুই ডিলারকে জরিমানা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৬ এএম

শরীয়তপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল ক্রেতাদের ওজনে কম ও টাকা বেশি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ দুই ডিলারকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) জেলার গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন- ডিলার মো. রুবেল হাওলাদার ও জাকির এন্টারপ্রাইজ।

ভ্রাম্যমাণ আদালতের সূত্র জানায়, অভিযোগ আসে ইদিলপুর ইউনিয়নের দুই ডিলার ১৫ টাকা কেজি দরের চাল ওজনে কম দিয়ে প্রতিজনকে ৩০ কেজির জায়গায় ২৭-২৮ কেজি এবং ৪৫০ টাকার চালে ২০ টাকা বাড়িয়ে ৪৭০ টাকা নেওয়া হচ্ছে। পরে সোমবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত।  এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের জরিমানা করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ডাকা অবরোধ স্থগিত

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত বলেন, ‍‍জরিমানা আদায়ের পর অতিরিক্ত টাকা ফেরত ও অবশিষ্ট চাল বিতরণ করা হয়েছে।


একাত্তর/এসি

দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর