এলপি গ্যাস নিয়ে ভোক্তার সভায় দোষারোপ আর নালিশ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৬ পিএম

বাজারে বেশি দামে এলপি গ্যাস বিক্রির জন্য এনার্জি রেগুলেটরি কমিশনকেই দায়ী করছে এলপি গ্যাস কোম্পানিগুলো। বলছে, ডলারের দাম বাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি করছেন তারা। 

তবে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হুঁশিয়ারি দিয়ে বলেছে, দোষারোপের আগুনে জ্বলছে দেশের এলপি গ্যাস। তাই বেশি দামে গ্যাস বিক্রি করলেই শাস্তি।

গেল বছরের এপ্রিল থেকে প্রতি মাসে এলপি গ্যাসের দাম ঠিক করে আসছে এনার্জি রেগুলেটরি কমিশন। চলতি মাসে দাম ঠিক করার আগে মালিক প্রতিনিধিদের সাথে দফায় দফায় বৈঠকের পর গেলো ৪ সেপ্টেম্বর গ্যাসের দাম বেঁধে দেয় কমিশন।

কিন্তু সেই দামও মানেনি কোম্পানিগুলো। বাজারে সিলিন্ডার বিক্রি হচ্ছে কমিশনের নির্ধারিত দামের চেয়ে কমপক্ষে দেড়শ’ টাকা বেশিতে।

গেলো দেড় বছর ধরে এভাবেই কমিশনের ঠিক করে দাম উপেক্ষা করে আসছে কোম্পানিগুলো। তাই এবার তাদের বৈঠকে ডাকলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সেই মোতাবেক মঙ্গলবার সকালে এলপি গ্যাস ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা হাজরি হন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে।

এ সময় খুচরা ও পাইকারি বিক্রেতারা বলেন, কোম্পানিগুলোর বাড়তি দামের কারণে তারাও বেশি দামে বিক্রিতে বাধ্য হন। অথচ তাদেরকেই ভোক্তার শাস্তি পেতে হচ্ছে।

দাম বাড়ানোর সব দায় সরকারের কাঁধে চাপিয়ে এলপিজি আমদানিকারকরা বলেন, ব্যবসায়িক কোনো যুক্তি না মেনে দাম ঠিক করে দিয়ে গ্যাসের বাজারকে মগের মুল্লুক বানানো হয়েছে।

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বলছে, গ্যাসের বাজারে চলছে অসুস্থ প্রতিযোগিতা। একে অপরের ওপর দোষ চাপাচ্ছে। ভুগছে ক্রেতা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অযৌক্তিকভাবে দাম নির্ধারণ করে দিচ্ছে এমন দাবি উড়িয়ে দিয়ে প্রতিষ্ঠানটি জানায়, সব কিছু বিবেচনা করেই দাম ঠিক করা হচ্ছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এসব অনিয়মের বিষয়ে সতর্ক করে বলেন, কাউকেই ‘ব্ল্যাঙ্ক চেক’ দেওয়া হবে না।

বাড়তি দামসহ মেয়াদোত্তীর্ণ এবং অবৈধভাবে বড় থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাবে বলেও জানান তিনি।

সফিকুজ্জামান বলেন, নির্ধারিত মূল্যের বেশি দামে সিলিন্ডার বা বোতলজাত গ্যাস বাজারে বিক্রি হচ্ছে এমন অভিযোগ পাওয়া যায় যাচ্ছে নিয়মিত।

আরও পড়ুন: ইভ্যালি থেকে পদত্যাগ করলো মানিকের বোর্ড

নিরাপত্তার বিষয়ও এখন ‘বার্নিং ইস্যু’ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, সিলিন্ডার বিস্ফোরণ কেন হবে? লাইফটাইম আছে। প্রস্তুতকারকদের এই জায়গায় মনোযোগ দিতে হবে।

মতবিনিময় সভায় এলপিজি সিলিন্ডারের খুচরা পর্যায়ের বিক্রেতা, ডিলার, ডিস্ট্রিবিউটর, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা কমানো হয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে এক হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি...
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এপ্রিল মাসে দ্বিতীয় দফায় ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে সরকার। এবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারে ২১২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক...
ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে বাড়ল চার টাকা ২১ পয়সা বাড়লো। সেই হিসেবে ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে এক হাজার ৩৫৬ টাকা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর