কলমাকান্দায় ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০২:০২ পিএম

নেত্রকোণার কলমাকান্দার পোগলা ইউনিয়নের টেংগা গ্রামে ধানক্ষেত থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে গ্রামের নিজের ধানের জমিতে তাকে পড়ে থাকতে দেখে অন্য কৃষকরা পরিবারের লোকজনকে খবর দেন।

জানা গেছে, নিহত কৃষক মহরম আলী (৪৮) টেংগা গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নাস্তার পর বাড়ি থেকে বের হয়ে গুতুরা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে যান মহরম। পরে দুপুরে বাজারে তার ছোট ভাইকে বাড়িতে খেতে যাওয়ার কথা বলে বাজার থেকে বেরোন তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। 

নিহতের ভাই সুমন মিয়া জানান, দোকান বা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে প্রায় ১৭ ঘণ্টার পর শুক্রবার সকালে  কৃষকরা কাজে যাওয়ার সময় মহরমকে তার ধানের জমির পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে তাদের খবর দেয় বলে জানান তিনি।

পুলিশ জানায়, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে স্থানীয়রা মহরম আলীর মরদেহ তার ধানের জমিতে পড়ে আছে বলে জানান। পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের নিজ ধানিজমির আইল থেকে বিদ্যুতের ৫ নং মূল বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে জমিতে পড়ে থাকতে দেখা যায়। ওই বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও জানায় পুলিশ। 

আরও পড়ুন: উত্ত্যক্তের প্রতিবাদ করায় গৃহবধূকে হত্যার অভিযোগ

ঘটনা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


একাত্তর/জো 

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির উপদ্রব ও প্রাণহানি ঠেকাতে ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর