প্রেমে বাধা দেওয়ায় কলেজছাত্র খুন, গ্রেপ্তার আট

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৮ পিএম

কুমিল্লার তিতাস উপজেলায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নিহত কলেজছাত্রের নাম সিয়াম (১৭)। সে তিতাস উপজেলার চর মোহনপুর গ্রামের মো. হেলাল সরকারের ছেলে। সিয়াম একটি পলিটেকনিকের ছাত্র ছিল।

গ্রেপ্তাররা হলেন, মেঘনা উপজেলার ব্রাহ্মণচর নোয়াগাঁও গ্রামের সাকিব হোসেন (১৯), নাজমুল হাসান (১৯), জোনায়েদ ইসলাম শুভ (১৭), সাইমুন মিয়া (১৯), মাসুম বিল্লাহ রনি (১৯), বালুচর গ্রামের ওমর ফারুক (১৯), জুনায়েদ আহমেদ সৌরভ (১৯) ও করিমাবাদ গ্রামের মুকুল আহমেদ রাব্বি (১৭)। তারা  সবাই চল‌তি দাখিল পরীক্ষার্থী।

পুলিশ জানায়, নিহত সিয়ামের নিকট আত্মীয়র সঙ্গে মেঘনা উপজেলা ব্রাহ্মণচর নোয়াগাঁও গ্রামের নাজমুল হাসানের প্রেমের সম্পর্ক ছিলো। এতে বাধা দেয় সিয়াম। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদরাসা পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর নাজমুল, সাকিবসহ ৭-৮ জন সিয়ামকে আটক করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সিয়ামকে ছুরি দিয়ে আঘাত করে নাজমুল।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার করা হয়। কিন্তু অ্যাম্বুলেন্সে তোলার সময় সিয়ামের মৃত্যু হয়। 

আরও পড়ুন: মায়ের মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষার আবেদন মরিয়মের

তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনায় জড়িত আট জনকে গ্রেপ্তার করে শুক্রবার কুমিল্লা আদালতে প্রেরণ করা। মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত সিয়ামের বাবা বাদি হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর