ময়মনসিংহে মেঘনা গ্রুপের ডিপোতে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৯ পিএম

ময়মনসিংহে মেঘনা গ্রুপের ডিপোতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে ৩৫ থেকে ৪০ জনের সশস্ত্র ডাকাত দল ডিপোর কর্মীদের জিম্মি করে হাত-পা বেঁধে ট্রাকে করে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

পুলিশ এই ঘটনায় লুন্ঠিত মালামালসহ ট্রাকটিকে গাজীপুরের টঙ্গী থেকে আটক করেছে। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা আছে বলে ময়মনসিংহ সদরের বেলতলী এলাকার মেঘনা গ্রুপের ডিপোতে ঢুকে পড়ে তিন চার যুবক। ভেতরে ঢুকেই নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে তাদের পোশাক পরে নিজেরা। নিরাপত্তা কর্মীদের একটি কক্ষে আটকে রেখে প্রধান ফটক খুলে এসময় ভেতরে ঢোকে ৩০ থেকে ৩৫ জনের একটি দল।

এ সময় ডিপোতে থাকা ২০-২৫ জন কর্মকর্তা কর্মচারীদের একে একে জিম্মি করে হাত-পা বেঁধে দুটি আলাদা কক্ষে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় ডাকাত দল।

ডিপোর কর্মকর্তা ও কর্মচারীরা জানান, ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে আটকে রেখে রাত সাড়ে আটটা থেকে ভোর সাড়ে তিনটা পর্যন্ত লুটপাট চালায়। এ সময় ডিপোতে থাকা নগদ টাকা, মোবাইল সেট ও অন্যান্য মালামালসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত।

এই ঘটনা ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় শুক্রবার রাতে মামলা দায়ের করা হয়েছে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল আকন্দ জানান, এরই মধ্যে গাজীপুরের টঙ্গী থেকে লুন্ঠিত মালামাল সহ ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


একাত্তর/এআর

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর