অবশেষে মুখ খুললেন রহিমা, বললেন অপহরণের শিকার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫২ পিএম

অবশেষে মুখ খুলেছেন দেশজুড়ে আলোচিত ‘নিখোঁজ’ ঘটনার কেন্দ্রে থাকা রহিমা বেগম। খুলনা থেকে নিখোঁজের ২৯ দিন পর ফরিদপুর থেকে জীবিত উদ্ধার হবার পর থেকে মুখে কুলুপ এটে ছিলেন ৫৫ বছরের এই নারী। পরে প্রায় ১৬ ঘন্টা পর তিনি পুলিশের কাছে মুখ খুলেন তিনি।

মুখ খুলেই রহিমা বেগম জানালেন তাকে অপহরণ করা হয়েছিলো। রোববার দুপুর ১টার দিকে সন্তানের মুখোমুখি করার পর তিনি মুখ খোলেন। মামলার তদন্ত সংস্থা পিবিআই খুলনার পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান দুপুর আড়াইটার দিকে এ তথ্য জানান।

উদ্ধারের পর থেকে কোনো কথাই বলছিলেন না রহিমা বেগম। রোববার বেলা ১টার দিকে জেলা পিবিআই কার্যালয়ে মেয়ে মরিয়মসহ তাকে চার মেয়ের মুখোমুখি আনা হয়। এ সময় মেয়েরা মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। পরে তিনি অপহৃত হয়েছিলেন বলে দাবি করেন।

পিবিআই কর্মকর্তা জানান, রহিমা বেগমের দাবি করেছেন, গত ২৭ আগস্ট রাতে নিজ বাড়ির নিচ তলা থেকে পানি আনতে গিয়ে তিনি অপহৃত হন। চার ব্যক্তি তাঁকে জাপটে ধরে নাকে রুমাল চেপে ধরেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাঁর কিছু মনে নেই।

image


পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে রহিমা বেগম অপহৃত হয়েছেন বলেই দাবি করেছেন। তিনি বলেছেন, তাঁকে চারজন মিলে অপহরণ করে নিয়ে যান। কিন্তু তাঁরা কারা বা কোথায় নিয়ে যান, সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি। একপর্যায়ে তাঁরা সাদা স্ট্যাম্পে কিছু সই নেন।

সই নেয়ার পর তাঁকে একটা নির্জন জায়গায় ছেড়ে দেয়া হয়। কিন্তু জায়গাটা কোথায় সেটা তিনি বুঝতে পারেননি। এরপর তিনি মনি নামের একটি মেয়ের বাড়িতে ছিলেন। তবে সেই বাড়িটি  কোথায় তিনি বলতে পারছেন না। তিনি মেয়েটিকে চেনেনও না।

এরপর ওই মেয়ে তাঁকে এক হাজার টাকা সংগ্রহ করে দেন। পরে সেই টাকা রহিমা মকসুদপুরে চলে আসেন। সেখান থেকে তিনি বোয়ালমারীতে আসেন। এরপর ১৭ সেপ্টেম্বর তাঁর বাড়ির ২৮ বছর আগের ভাড়াটিয়া আবদুস কুদ্দুস মোল্লার বোয়ালমারীর বাড়িতে যান।

কুদ্দুস এক সময় খুলনার দৌলতপুরের সোনালী জুট মিলে চাকরি করতেন। তিনি ভেবেছিলেন, সেখানে গেলে আশ্রয় পাওয়া যেতে পারে। যখন যেখানে ছিলেন, তাঁরা তাঁকে কাপড়-চোপড় দিয়েছেন বলে জানান রহিমা বেগম। সেগুলো তিনি সংগ্রহে রেখেছিলেন।

রহিমা বেগম পুলিশকে জানান, খুলনায় আসতে ভয় পেয়েছিলেন। তাই খুলনায় নিজের বাড়িতে না গিয়ে ভেবেছিলেন,কুদ্দুসের বাড়ি যাওয়ার পর মেয়েদের খবর দেবেন। এরপর মেয়েদের সঙ্গে চলে যাবেন। কিন্তু তার আগেই পুলিশ তাকে উদ্ধার করে।

আরও পড়ুন: রহিমার নিখোঁজ নাটকের পুরোটাই সাজানো?

পিবিআই জানিয়েছে, বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামে কুদ্দুসের বাড়িতে যাওয়ার পর রহিমার অবস্থান সম্পর্কে এক জনপ্রতিনিধির নজরে আনেন স্থানীয় এক ছেলে। জনপ্রতিনিধি দ্রুত খুলনায় যোগাযোগ করেন আরেক জনপ্রতিনিধির সঙ্গে। তিনি পুলিশকে জানান।

পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, আমরা রহিমা বেগমের বক্তব্য খতিয়ে দেখছি। তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তিনি জবানবন্দি দেবেন। এরপর আদালতের সিদ্ধান্ত মতো কার্যক্রম চলবে। আইন অনুযায়ী সবকিছু করা হবে।


একাত্তর/আরবিএস   

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর