পূজায় ছয় দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪২ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সাধারণ সম্পাদক আব্দুর রশিদ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উদযাপন আগামী শনিবার (১ অক্টোবর) হতে বৃহস্পতিবার (৬ অক্টোবর) পর্যন্ত সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

তবে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরে যেসব ভারতীয় পণ্য বোঝাই গাড়ি অবস্থান করবে, সেসব গাড়ি খালাসের বিষয়ে স্ব-স্ব সিঅ্যান্ডএফ কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও জানানো হয় এই বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন: রাণীনগরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

আগামী ৮ অক্টোবর পুনরায় সোনামসজিদ স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবার কথা রয়েছে।


একাত্তর/জো 

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর