লক্ষ্মীপুরে ডাকাতের কোপে আহত পল্লী চিকিৎসক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৯ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে বাড়িতে ঢুকে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে ডাকাতদল। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আনুমানিক রাত একটার দিকে ভবানীগঞ্জের শাহজাহান কামাল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত পল্লী চিকিৎসক জামাল উদ্দিন ওই এলাকার বাসিন্দা। 

সদর হাসপাতালে চিকিৎসাধীন জামাল উদ্দিন জানান, ঘটনার সময় ১০-১২ জনের একদল লোক তার বাড়িতে প্রবেশ করে। তার পরিচিত বেলাল মামার কথা বলে তারা তাকে ঘর থেকে ডেকে বের করে এবং কিছু বুঝে উঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ে কোপ দেয়। এরপর তাকে কিল-ঘুষি-লাথি মেরে গুরুতর আহত করে। 

তিনি আরও জানান, এরপর তার ঘরে থাকা দুই লাখ ৫০ হাজার টাকা লুটে নিয়ে হামলাকারীরা পালিয়ে যাচ্ছিল। এসময় তিনি ডাকাত বলে চিৎকার দিলে আশপাশের লোকজন বের হয়ে আসে। পালিয়ে যাওয়ার সময় তাদের দুইজনকে আটক করেন স্থানীয়রা। 

আরও পড়ুন: পূজায় ছয়দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, স্থানীয়দের সহযোগিতায় দুইজন হামলাকারীকে আটক করা হয়। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্তের স্বার্থে আটককৃত ডাকাতদলের সদস্যদের নাম-পরিচয় প্রকাশ হচ্ছে না এবং দ্রুতই ডাকাতদলের অন্য সদস্যদের গ্রেপ্তার করা হবে বলেও জানান ওসি। 


একাত্তর/জো 

লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর