করতোয়ায় নৌকাডুবি

আধ ঘণ্টা পানিতে ভাসা আড়াই বছরের শিশু জীবিত উদ্ধার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৭ পিএম

পঞ্চগড়ে করোতায়া নদীতে লাশের স্রোতে কূলে যখন বুক ভাঙা কান্না, তখন একটু স্বস্তির খবর দিলেন উদ্ধারকারীরা।

তারা জানান, নৌকাডুবির ঘটনায় প্রায় আধা ঘণ্টা নদীতে ভেসে যাওয়ার পর আড়াই বছরের একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম দিপু। উদ্ধার করে চিকিৎসা দেওয়ার পর শিশুটি এখন পুরোপুরি সুস্থ। তবে দুই দিন পর মাকে মৃত অবস্থায় উদ্ধার করা গেলেও এখনও অতলে নিখোঁজ রয়েছেন বাবা।

বদেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে বড়ো দুই সন্তানকে রেখে বাবা ভূপেন, মা রূপালী ও ছোট সন্তান দিপুকে নিয়ে অন্যদের সঙ্গে মাড়েয়া আওলিয়া ঘাট দিয়ে নৌকায় করে পাড় হচ্ছিলেন। 

উদ্ধারকারীরা জানান, শিশু দিপু স্থানীয়দের সহযোগিতায় জীবিত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে নেয়া হয়।

ঘটনার পরের দিন রাতে রূপালীর মরদেহ তার নিজ বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাংগা ইউনিয়নের ছত্রা শিকারপুর  গ্রামে নেয়া হয়। এর পর শিশু সন্তানটি কিছুটা সুস্থ হলে তাকেও বাড়িতে আনা হয়। তবে সন্তানদের অভিভাবকের সঙ্গে হারিয়ে গেলো পরিবারের উপার্জনও।

আরও পড়ুন: বিদ্রোহী প্রার্থী হওয়ায় সব পদ হারালেন আওয়ামী লীগ নেতা

শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আরও জন।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় বলেন, সম্পূর্ণ নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার চলবে।


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর