ইউক্রেনের চার অঞ্চলকে নিজের করে নিচ্ছে রাশিয়া

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৭ পিএম

বিতর্কিত গণভোটের পর ইউক্রেনের চারটি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা দিতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন অঞ্চলকে রাশিয়া নিজেদের বলে ঘোষণা করবে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। 

এর আগে রুশ কর্তৃপক্ষ দাবি করে, পাঁচ দিন ধরে অনুষ্ঠিত গণভোটে প্রায় নিরঙ্কুশভাবে রাশিয়ায় যোগদানের পক্ষে ভোট দিয়েছেন ওই চার অঞ্চলের বাসিন্দারা। 

শুক্রবারের অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে ভাষণ দেবেন বলে জানা গছে। ইতোমধ্যে মস্কোর রেড স্কয়ারে একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে। ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত ঘোষণা করে টানানো হয়েছে বিলবোর্ড। 

২০১৪ সালে রাশিয়া যখন ক্রিমিয়া দখল করে, তখনও একইভাবে গণভোট অনুষ্ঠিত হয়। ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করে মঞ্চ থেকে বিজয়ী ভাষণ দেন প্রেসিডেন্ট। 

তবে, রাশিয়ার আয়োজিত এই গণভোট পশ্চিমা বিশ্ব কর্তৃক ব্যাপক সমালোচিত হয়েছে। পুরো প্রক্রিয়া স্বাধীনভাবে মনিটরিং করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। 

এই গণভোটের জেরে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেরবক অভিযোগ করে বলেছেন, ওই চার অঞ্চলের বাসিন্দাদেরকে বন্দুকের মুখে বাসা ও অফিস থেকে ধরে নিয়ে গিয়ে ভোট দিতে বাধ্য করা হয়েছে। 

আরও পড়ুন: সু চির আরও তিন বছরের কারাদণ্ড

এদিকে, রাশিয়া যে চারটি অঞ্চল নিজেদের বলে ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, এখনও সেসব অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। লুহানস্কের প্রায় পুরোটাই রাশিয়ার নিয়ন্ত্রণে থাকলেও, দোনেৎস্কের মাত্র ৬০ শতাংশ নিয়ন্ত্রণ মস্কোর কাছে রয়েছে। 

রাশিয়ার ইউক্রেন আক্রমণের সাত মাস পর ওই চারটি অঞ্চলের প্রত্যেকটিতেই পুরোদমে যুদ্ধ চলছে। জাপোরিজ্জিয়ার রাজধানী এখনও ইউক্রেনের দখলে রয়েছে, আর খেরসনের দখলের জন্য দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর