কুকুর পিটিয়ে হত্যার অভিযোগে রিকশাচালক গ্রেপ্তার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:২২ পিএম

নরসিংদীতে কুকুর পিটিয়ে হত্যার অভিযোগে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

জানা গেছে, গ্রেপ্তারকৃত রিকশাচালকের নাম মুক্তার হোসেন (৪৩)। এ ঘটনায় মুক্তারের সহযোগী নাবালক হওয়ায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

র‌্যাব ১১ জানায়, সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় মুক্তার হোসেন ও এক কিশোর একটি কুকুরকে রাস্তায় পিটিয়ে হত্যা করে। সিসিটিভিতে এই ঘটনা ধরা পড়ে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর প্রাণীর অধিকার সুরক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিন হুড দ্য অ্যানিমেল’  ৯৯৯-এ কল করে র‌্যাবের সঙ্গে যোগাযোগ করে। র‌্যাব অভিযুক্তদের ওই রাতেই গ্রেপ্তার করে তাদের কার্যালয়ে নিয়ে আসে।

অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, মুক্তার এর আগেও পাঁচটি কুকুরকে পিটিয়ে হত্যা করেছে বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। কিন্তু সিসিটিভির ফুটেজে আমরা একটি কুকুর হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখেছি। 

আরও পড়ুন: নোয়াখালীতে গাঁজা সেবনকারীকে ছয় মাসের কারাদণ্ড

এদিকে, স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিনহুড দ্য অ্যানিমেল'র প্রতিষ্ঠাতা আফজাল হোসেন নরসিংদী সদর থানায় কুকুর হত্যা করার অভিযোগে মুক্তারের বিরুদ্ধে প্রাণী সংরক্ষণ আইনে একটি মামলাও করেছেন। 


একাত্তর/জো

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর