র‍্যাব সবসময় সংস্কারের মধ্যে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৪:৫১ পিএম

র‍্যাব সবসময় সংস্কারের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। র‍্যাবের বিষয়ে যুক্তরাষ্ট্র যে প্রতিবেদন দিয়েছে তা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 

রোববার (২ অক্টোবর) সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে মানবপাচার বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

শনিবার (১ অক্টোবর) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন সাংবাদিকদের বলেন, র‍্যাবের সংস্কারের কোন প্রশ্নই আসে না। 

যুক্তরাষ্ট্রের কাছ থেকে র‍্যাব সংস্কারের বিষয়ে তারা কোনো প্রতিবেদন পাননি বলেও গণমাধ্যমকে জানান তিনি। 

তবে সেই মন্তব্যের ২৪ ঘণ্টা না পেরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রতিবেদন দেয়া হয়েছে এবং তাতে যুক্তরাষ্ট্র যা বলেছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে। সেখানে র‍্যাবের কোনও ভুলভ্রান্তি থাকলে অবশ্যই দেখা হবে এবং র‍্যাবে সবসময়ই সংস্কার চলছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'র‍্যাব একটি এলিট ফোর্স। সরকার সময় সময় তাদের বিশেষ কিছু দায়িত্ব দিয়ে থাকে। যদি কেউ ভুল কাজ করে থাকেন, আমাদের কাছে যেসব প্রতিবেদন আসছে, সেগুলো আমরা স্টাডি করছি। ব্যক্তিগতভাবে কারও সম্পৃক্ততা যদি থাকে সেগুলো আমরা দেখছি।' 

সংস্কার ও জবাবদিহিতার ক্ষেত্রে সরকারের অবস্থান কী জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাব যখন তৈরি হয় তখন যুক্তরাষ্ট্রই তাদের প্রশিক্ষণ দিয়েছে। র‍্যাব যদি কোনও ভুলভ্রান্তি করে থাকে, তা অবশ্যই দেখা হবে। 

আরও পড়ুন: লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

তিনি বলেন, যারাই অন্যায় করছে, র‌্যাব কিংবা পুলিশ, শাস্তিযোগ্য অপরাধ করলে কেউ শাস্তির বাইরে যায়নি। অনেক পুলিশ ও র‌্যাব সদস্য জেল খাটছে। আমরা কাউকে তো ছাড় দিচ্ছি না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব সব সময় কার্যকর ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।


একাত্তর/এসজে


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ, অতীতের গুমের ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ও প্রতিকার নিশ্চিত করতে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে...
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর