আয়ুর্বেদিক ওষুধ কারখানাকে দুই লাখ টাকা জরিমানা

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৬:২৬ পিএম

রাজশাহীতে বায়োহার্বস আয়ুর্বেদিক ওষুধ কারখানায় অভিযান চালিয়ে অনুমোদনহীন ওষুধ প্রস্তুত করায় তাদের দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রোববার (২ অক্টোবর) দুপুরে মহানগরীর টুলটুলিপাড়ায় রাজশাহীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুদ আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

সহকারী পরিচালক মাসুদ আলী জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত আয়ুর্বেদিক ওষুধ কারখানাটিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ তৈরি, পণ্য উৎপাদন ও বিপণনের কাজগপত্র ও পণ্যের মান নিয়ন্ত্রক না থাকার প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

পরে কারখানায় থাকা বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ জব্দ করে তা জনসম্মুখে তা ধ্বংস করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।   

এর আগে, একই প্রতিষ্ঠানের মালিকপক্ষ ও কর্মীরা রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হকের উপর হামলা চালায় ও তার ব্যবহৃত গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় মামলা হলে চারজনকে গ্রেপ্তারও করে পুলিশ।


একাত্তর/জো 

অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর