ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার দুই

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০২:৫২ পিএম

বিবাহিত তরুণীর সঙ্গে ফেসবুকে যোগাযোগের জেরে পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক ব্যবসায়ীকে পৈশাচিক নির্যাতনের অভিযোগ উঠেছে।  

এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনায় জড়িত তরুণীর বাবা (৫৫) ও চাচাকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 

তাদেরকে সোমবার (৩ অক্টোবর) দুপুরে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।   

জানা গেছে, নির্যাতনের শিকার ওই ব্যবসায়ীর নাম হাসান (২১)। সিরাজগঞ্জ সদরের পূর্ব বাঐতারা গ্রামের রহম আলীর ছেলে তিনি। হাসান দীর্ঘদিন ধরে রাঙ্গাবালীর বিভিন্ন কাপড়ের দোকানে শাড়ি-লুঙ্গি পাইকারি বিক্রি করে আসছেন। 

জানা যায়, হাসানের সঙ্গে দুই সপ্তাহ আগে ফেসবুকের মাধ্যমে রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের সদ্যবিবাহিত এক তরুণীর যোগাযোগ গড়ে ওঠে। বিষয়টি জানতে পারে ওই তরুণীর পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায় তারা। 

পুলিশ জানায়, রোববার রাত ১০টায় ব্যবসায়ী হাসানকে উপজেলার বাহেরচর নতুন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তরুণীর বাবা ও স্বামীসহ কয়েকজন মিলে জোরপূর্বক তুলে নিয়ে যায়। 

এরপর ওই তরুণীর বাবার বাড়িতে নিয়ে হাসানকে ঘরে অবরুদ্ধ করে পৈশাচিক নির্যাতন চালান তারা কয়েকজন। এসময় লোহার রড, প্লাস্টিকের পাইপ ও কাঠ দিয়ে এলোপাথাড়ি তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হাসানকে আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ১২টায় উদ্ধার করে। এ ঘটনায় রাতেই রাঙ্গাবালী থানায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন হাসান। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে খুনের দায়ে একজনের ফাঁসি, দুইজনের যাবজ্জীবন

এ মামলার পর তরুণীর বাবা ও চাচাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বাকি দুই আসামি তরুণীর স্বামী (২৩) এবং বোন জামাই (২৮) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।  

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক হাসানকে উদ্ধার করা হয়। মামলা দায়েরের পরপরই দুইজনকে গ্রেপ্তার করা হয়। 

এছাড়া দুইজন পলাতক রয়েছে জানিয়ে তিনি বলেন, তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  


একাত্তর/এসজে

শারদীয় পূজার ছুটিতে স্বজনদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে রাজশাহীতে ভায়রার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম ও তাঁর পরিবার। কিন্তু ঘাতক ট্রাকের সঙ্গে বাসের এক ভয়াবহ...
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
বিয়ের বয়স পার হয়েছে মাত্র আটটি মাস! অথচ এর মধ্যেই দাম্পত্য কলহ, আইনি জটিলতা আর মানসিক যন্ত্রণার এক বিষাক্ত চক্রে পিষ্ট হয়ে জীবনপ্রদীপ নিভে গেলো ভারতের গুজরাটের এক ২৪ বছর বয়সী তরুণের। মহারাষ্ট্রের...
চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে ছুটে চলা কর্ণফুলী এক্সপ্রেসের যাত্রীরা দুপুরবেলা এক চরম ভীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হলেন। হঠাৎ করে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে থেমে গেল চাকা! বুধবার দুপুর পৌনে ১টার...
শ্রীলঙ্কাকে ধসিয়ে দেওয়ার পর এবার রাওয়ালপিন্ডিতে ইংলিশ সিংহদেরও রীতিমতো চাবুক পেটা করল পাকিস্তান! ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডকে ৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ঢিলে দুই পাখি...
কঠোর নিরাপত্তা বলয় ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন এক চালান। বুধবার সকাল ১০টার পরপরই ইউরেনিয়াম বহনকারী বিশেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর