রুশদের পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে: জেলেনস্কি

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১০:৩৫ এএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ান নাগরিকদের সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত করতে শুরু করেছে দেশটির সরকারি কর্মকর্তারা।

তবে, রাশিয়া এখনও পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত নয় বলে মনে করেন তিনি। 

বিবিসির সাথে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর আক্রমণ করার আহবান তিনি জানাননি। তার আগের এক মন্তব্যকে ভুলভাবে অনুবাদ করা হয়েছিলো। 

'আপনাকে প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে, আক্রমণ নয়', বলেন তিনি। 

গত কয়েক সপ্তাহে রাশিয়ার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখল করেছে ইউক্রেন। এই পরাজয়ের জবাবে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সাথে যুক্ত করেছেন বলে মন্তব্য করেছে কিয়েভ। 

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, তারা তাদের সমাজকে প্রস্তুত করতে শুরু করেছে। এটি খুবই বিপজ্জনক। 

'তারা এটা করার জন্য প্রস্তুত নয়। কিন্তু তারা যোগাযোগ করা শুরু করেছে। তারা এখনও জানে না তারা এটি ব্যবহার করবে কিনা। আমি মনে করি এ সম্পর্কে কথা বলাও বিপজ্জনক', বলেন তিনি। 

তিনি আরও বলেন, আমরা যা দেখতে পাচ্ছি তা হলো রাশিয়ার ক্ষমতাশীলরা জীবনকে পছন্দ করে। তাই আমি মনে করি পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি ততটা নিশ্চিত নয়, যতটা বিশেষজ্ঞরা বলেন। কারণ তারা জানে যে এটি একবার করে ফেললে আর ফিরে যাওয়ার উপায় নেই'। 

আরও পড়ুন: ভারতে বাসে আগুন লেগে নিহত ১১, আহত ৩৮

তবে বৃহস্পতিবার এক অনলাইন ইভেন্টে রাশিয়ার ওপর আক্রমণ করার আহবান জানানোর কথা অস্বীকার করেন তিনি। তার বলা ইউক্রেনীয় একটি শব্দকে ভুলভাবে অনুবাদ করা হয়েছে বলে দাবি করেন তিনি। 

তার ওই মন্তব্যের প্রতিবাদ করে রাশিয়ান মুখপাত্র দিমিত্রি পেসকোভ একে 'আরেকটি বিশ্বযুদ্ধ শুরু করার আহবান' বলে আখ্যা দেন। 


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর