জন্মদিনে পুতিনের উপহার ট্রাক্টর ও বাঙ্গির পাহাড়

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১১:৫৭ এএম

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ৭০তম জন্মদিনে অনেক উপহার নিশ্চয়ই পেয়েছেন। তবে এর মধ্যে সবচেয়ে অদ্ভুত উপহার দেয়ার কৃতিত্ব বোধহয় পাচ্ছেন তার ঘনিষ্ঠ মিত্র ও বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো। 

শনিবার (৯ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট পিটারসবার্গে পুতিনের বাসভবনে আলোচনার পর একথা নিশ্চিত করেছেন লুকাশেঙ্কো নিজে। 

ইউক্রেনে যখন তুমুল যুদ্ধ চলছে, তখন শুক্রবার (৭ অক্টোবর) জন্মদিনে নিজের বাড়িতে সাবেক সোভিয়েত রাষ্ট্রের নেতাদের দাওয়াত দেন পুতিন। এসময় দখল করা অঞ্চলগুলোর পরিস্থিতিকে 'অস্থির' বলে মন্তব্য করেন তিনি। 

তবে জন্মদিনে মিত্ররা নানা বিলাসবহুল উপহার দিয়েছেন ২০ বছরেরও বেশি সময় ধরে রাশিয়া শাসন করা এই নেতাকে। 

ইউরোপের 'শেষ একনায়ক' হিসেবে পরিচিত লুকাশেঙ্কো পুতিনের জন্য নিয়ে আসেন বেলারুশিয়ান শিল্পের ট্রেডমার্ক ট্রাক্টরের একটি গিফট সার্টিফিকেট। 

এই উপহার পুতিন ঠিক কীভাবে নিয়েছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করে বলা যায়নি। তবে লুকাশেঙ্কোর ট্রাক্টর উপহারকে প্রতিযোগিতা করতে হয়েছে তাজিক প্রেসিডেন্টের বাঙ্গি ও তরমুজের পাহাড়ের সাথে। 

উপহারের পাশাপাশি পুতিনের ওপর নানা প্রশংসাসূচক বাণীও বর্ষণ করেছেন তার মিত্ররা। রাশিয়ার সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে এর চেহারা পাল্টে দিয়ে জাতীয় স্বার্থকে রক্ষা করছেন পুতিন, বলেন রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল। 

পুতিনকে পৃথিবীর এক নম্বর দেশপ্রেমিক বলে আখ্যা দেন চেচনিয়ার মস্কো সমর্থিত নেতা রমজান কাদিরভ। 

অন্যদিকে, 'যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ ও হুমকিকে পিষে দেয়ার জন্য' পুতিনকে ধন্যবাদ জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

আরও পড়ুন: অভিবাসী সংকট: নিউইয়র্কে জরুরি অবস্থা

তবে জন্মদিনে পুতিনের সমালোচনা করার সুযোগও হাতছাড়া করেননি বিরোধীরা। পুতিন নিজের দেশকে ধ্বংস করে অন্য দেশের ক্ষতি করছেন বলে মন্তব্য করেন অনেকে। 

এদিন চেক রিপাবলিকের রাজধানী প্রাগে সোনার টয়লেটে উলঙ্গ অবস্থায় বসে থাকা পুতিনের ডামি প্রদর্শন করে বিক্ষোভকারীরা। 


একাত্তর/এসজে


দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর