মালয়েশিয়া যেতে গুনতে হচ্ছে পাঁচগুণ বেশি টাকা

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০১:৪৭ পিএম

মালয়েশিয়া যেতে সরকার নির্ধারিত টাকার চেয়ে পাঁচগুণ বেশি গুণতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আবার অনেকেরই ভুয়া স্বাস্থ্য পরীক্ষার কবলে পড়ার প্রমাণও মিলেছে। 

দালালের কথা মতো মেডিক্যাল পরীক্ষা করাতে এসে প্রতারণার শিকার হচ্ছেন কর্মীরা। সংশ্লিষ্টরা বলছেন, পুরো প্রক্রিয়া এখন সরকারের নজরদারির বাইরে চলে গেছে। 

রাজধানীতে মালয়েশিয়া সরকারের তালিকায় থাকা একটি মেডিকেল সেন্টারের নিচতলা এবং দোতালায় গিয়ে দেখা গেলো মালয়েশিয়াগামী কর্মীদের ভিড়। 

তাদের সবাই এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালয়েশিয়া যাবার জন্য স্বাস্থ্য পরীক্ষা করাতে। আর নিয়ে তাদের রয়েছে অনেক অভিযোগও। 

তারা বলছেন, শেষ পর্যন্ত কত টাকায় যেতে পারবেন তা এখনো নিশ্চিত নয়। যদিও সরকারের দেয়া নির্দেশ মতে সেই খরচ হবার কথা ৭৮ হাজার টাকা।

আবার একাত্তরের কাছে অনেকেই অভিযোগ করেছেন, তারা যেই সেন্টার থেকে মেডিক্যাল করেছেন তা তালিকায় নেই। আবার পরীক্ষায় ফি বেশি রাখছে। বিভিন্ন এজেন্সি বিদেশগামী প্রত্যেক কর্মীর কাছ থেকে আদায় করছে সাত থেকে দশ হাজার টাকা। 

অথচ, নির্ধারিত মেডিক্যাল থেকে পরীক্ষা না করালে তা গ্রহণযোগ্য হবে না মালয়েশিয়ার কাছে। তাই এনিয়ে মালয়েশিয়ায় যেতে প্রত্যাশীদের মধ্যে রয়েছে নানা সংশয়। 

মালয়েশিয়া যাবার পুরো প্রক্রিয়া কাজ করে এফ ডাব্লিউ সি এম এইচ নামে একটি সফটওয়ার। যেখানে কর্মীর বায়োমেট্রিক এজেন্সির নামসহ ১৭ ধরনের তথ্য থাকে। 

আরও পড়ুন: মাসের পর মাস জলজটে নাকাল নূরেরচালা এলাকা

নিরীহ কর্মীদের দালালরা নানা ভুয়া তথ্য দিয়ে টাকা হাতিয়ে নেবার চেষ্টা করে বলে অভিযোগ করেছে অনেকে। এমনকি প্রতারণায় পড়লে কর্মীরা কোথায় অভিযোগ করবে তাও জানা নেই।

গেলো তিন মাসে সাড়ে তিন হাজার কর্মী এই প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়া গেছেন।


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
মালয়েশিয়ায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দেশে ফিরে চিকিৎসাধীন থাকা এক প্রবাসী শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাবির সলিমুল্লাহ...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর