মাসের পর মাস জলজটে নাকাল নূরেরচালা এলাকা

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০২:০৯ পিএম

জলাবদ্ধতায় নাকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন সংযুক্ত ৩৯ নম্বর ওয়ার্ডের নূরেরচালা এলাকা। জলাবদ্ধতায় এই এলাকায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। 

আছে গ্যাস ও ওয়াসার পানির সমস্যাও। এলাকাবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনে ঢোকার পর তাদের ট্যাক্স বাড়লেও উন্নত হয়নি জীবনমান। 

রাজধানীর ৩৯ নম্বর ওয়ার্ডের নূরেরচালা মসজিদ থেকে সাঈদনগর পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পয়োবর্জ্য আর নোংরা পানিতে তলিয়ে আছে।

সড়কটি দেখে মনে হতে পারে আবর্জনায় ভরা ঢাকার কোনো খালের ছবি। অভিযোগ আছে, বর্ষার সময় এই সড়কে নৌকায় চলাচল করতে হয়। 

এলাকার বেশিরভাগ মানুষের পায়ে ক্ষত দেখা দিয়েছে। বাড়ি ছাড়ছেন ভাড়াটিয়ারা আর বন্ধ রয়েছে দোকানপাট। আবার ম্যানহোল খোলা থাকায় ঘটছে দুর্ঘটনাও।

প্রায় পাঁচ লাখ মানুষের চলাচলের এই সড়কটিতে দুপুরের দিকে পানির জোয়ার আর বিকেলে কিছুটা ভাটা পড়ে বলে জানান এলাকাবাসী। 

টানা ছয় মাসের বেশি সময় ধরে জলজটের অবস্থা দেখে এলাকা ছাড়ছেন ভাড়াটিয়ারা। বন্ধ রয়েছে অনেক দোকানপাট। খাবারের দোকানগুলোও আর চালু নেই। 

অথচ অভিজাত গুলশান বারিধারা লাগোয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নতুন সংযুক্ত হওয়া ৩৯ নম্বর ওয়ার্ডটিতে এখনো পৌঁছেনি সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা। 

যদিও দিতে হচ্ছে সিটি কর্পোরেশনের বাড়তি কর। তিন চার বছর পেরিয়ে গেলেও উন্নয়ন কাজের কোন লক্ষণ নেই এলাকাটিতে। এনিয়ে বাসিন্দাদের রয়েছে বিস্তর ক্ষোভ। 

আরও পড়ুন: মালয়েশিয়া যেতে গুনতে হচ্ছে পাঁচগুণ বেশি টাকা 

গ্যাস পানির চেয়ে এই এলাকার সবচেয়ে বড় সংকট জলাবদ্ধতা। এলাকার সব সড়কে খানাখন্দে জমে আছে পানি, তীব্র জলাবদ্ধতায় এখানে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন অনেকেই। 

জনপ্রতিনিধিদের আশ্বাস, দ্রুত জলাবদ্ধতার সমাধান হয়ে যবে। যদিও এমন আশ্বাসের ওপর ভরসা রাখতে পারছে না এলাকাবাসী।  


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর