সালিশে গৃহবধূকে পিটিয়ে শিশু সন্তান ছিনতাই

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০১:১৭ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশ বৈঠকে এক গৃহবধূকে পিটিয়ে আহত করেছেন তার শ্বশুর-শাশুড়ি ও ননদরা। পাশপাশি গৃহবধূ মোসা: শাহেনা আক্তারের ১৮ মাসের শিশু সন্তানকে নিয়ে পালিয়ে গেছেন তারা। আহত শাহেনা বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

গেলো শুক্রবার (৭ অক্টোবর) রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় মোসা: শাহেনা আক্তারের মা জাহানারা বেগম বাদি হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। কিন্তু চার দিনেও শিশুটি উদ্ধার না হওয়ায় আতঙ্কের মধ্যে আছেন শাহেনা। 

মামলার বিবরণ থেকে জানা যায়, প্রায় তিন বছর পূর্বে ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের সফিকুল ইসলামের মেয়ের সাথে পাশ্ববর্তী অলুয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো: আবদুল্লাহ এর সাথে বিয়ে হয়। বিয়ের সময় স্বর্ণালংকার ও আসবাপপত্রসহ প্রায় তিন লাখ টাকার মালামাল দেন মেয়ের পরিবার। বিয়ের কিছুদিনপর প্রাইভেটকার কেনার কথা বলে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন আবদুল্লাহ।

শাহেনার পরিবারের লোকজন অস্বচ্ছল হওয়ায় যৌতুক হিসেবে তিন লাখ টাকা দেন। ওই টাকা নিয়ে আবদুল্লাহ বিদেশে চলে যায়। বিদেশে যাওয়ার ৬ মাস পর আবদুল্লাহ দেশে থাকা স্ত্রী ও সন্তানের কোনো খোঁজ খবর নিতেন না। বাড়িতে খরচ দেয়া বন্ধ করে দেন। এদিকে বাড়িতে থাকা শ্বশুর-শাশুড়ি ও ননদরা গৃহবধুর উপর শারীরীক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। 

image

শাহেনার অভিযুক্ত শ্বশুর (বামে) ও স্বামী (ডানে)

এ নিয়ে গত ৭ অক্টোবর রাতে মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে গৃহবধূর শ্বশুরবাড়িতে গ্রামের গন্যমাণ্য ব্যাক্তিদের নিয়ে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। 

ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন জানান, বৈঠকে উভয় পক্ষের কথা শুনে জুড়ি বোর্ডের মাধ্যমে দেন মোহরের তিন লাখ, স্বার্ণালংকার ও আসবাপপত্রের তিন লাখ, গাড়ি ক্রয়ের জন্য দেয়া তিন লাখ ও গৃহবধূর ভরনপোষন ববাদ আরও এক লাখ, সর্বমোট ১০ লাখ টাকা জরিমানা করা হয় এবং তালাকের রায় দেয়া হয়।  

তিনি আরও বলেন, রায়ের কিছুক্ষণ পর গৃহবধূর শ্বশুর আব্দুল কাদেরের নেতৃত্বে লাঠি ও দা দিয়ে গৃহবধুর উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে পিটিয়ে আহত করে তার শিশু সন্তানটিকে ছিনিয়ে নেয়। এসময় হামলাকারীরা গৃহবধূকে ঘরের ভিতরে একটি রুমে আটকে মারধর করতে থাকে। সালিশে উপস্থিত লোকজন ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা গৃহবধুর ১৮ মাসের শিশু সন্তানটিকে নিয়ে পালিয়ে যায়। 

আরও পড়ুন: রুশ হামলায় যুক্তরাষ্ট্রের নিন্দা, আরও সহায়তার প্রতিশ্রুতি

পুলিশ আহত অবস্থায় গৃহবধুকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠায়। 

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, এ ঘটনায় সোমবার থানায় মামলা দায়ের হয়েছে। শিশুটিকে উদ্ধারের পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


একাত্তর/আরবিএস  

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
নারায়ণগঞ্জে রূপগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে শিকলে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সৈকতকে গ্রেপ্তার করেছি পুলিশ। 
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপ থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তাকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর