সাতক্ষীরায় এক কেজি স্বর্ণসহ সীমান্তে একজন আটক

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০৫:৪৭ পিএম

সাতক্ষীরায় ভারতে পাচারের সময় এক কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে  ৩৩ বিজিবির সদস্যরা। 

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার বৈকারি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। 

জানা গেছে, আটককৃত মো. জুলফিকার আলী (৪৪) সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের বাসিন্দা। 

সাতক্ষীরার ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, সকাল সাড়ে নয়টার দিকে গোপন খবরের ভিত্তিতে বৈকারি বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৭/৪৯-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈকারি বাজার সংলগ্ন পাকা রাস্তার পাশ থেকে ভারতে পাচারের সময় এক কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ মো. জুলফিকার আলী নামের একজনকে আটক করে।

আরও পড়ুন: গৃহবধূর চড়ে স্বামীর আত্মহত্যা, প্ররোচনার দায়ে জেল

তিনি আরও জানান, এ ঘটনায় হাবিলদার সৈয়দ রবিউল ইসলাম বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করে জুলফিকার আলীকে থানায় সোপর্দ করেছেন। জব্দকৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।


একাত্তর/জো

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর