কক্সবাজারে সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১২:০২ পিএম

কক্সবাজারে পুলিশের এক সাবেক সদস্যকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বড়ো চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নবাব মিয়া (৪৫)। তিনি এলাকার আবদুল হকের ছেলে।

নিহতের ভাই শওকত বেলালের দাবি, এক হাজার পাওনা টাকা নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। 

তিনি বলেন, তার ভাই ও একই এলাকার দিদার মিয়া একটি মাছ ধরার জাল কেনেন। এই নিয়ে এক হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে ১৫ দিন আগে দুজনের মধ্যে মতবিরোধ হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে স্থানীয় আবদুর শুক্কুরের বাড়িতে একটি সালিশ বৈঠক হয়। সেখান থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন নবাব মিয়াকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। গুরুতর আহত নবাব মিয়াকে উদ্ধার করে কক্সবাজারে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিকে গুলি

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দীন জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


একাত্তর/এসি

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর