অনুমোদনহীন ভোজ্যতেল কারখানায় অভিযান, মালিককে জরিমানা

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৭:৪৪ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে অনুমোদনহীন ভোজ্যতেল কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর কোন্নগর এলাকায় ‘রয়েল প্লাস’ নামের কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে কারখানার মালিক রাকিবুল ইসলামকে জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক রুবেল আহমেদ। এসময় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক শরিফুল ইসলামসহ অন্যান্যরা সঙ্গে ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে নিভৃত গ্রামে পরিবেশ ছাড়পত্র এবং বিএসটিআই অনুমোদন ছাড়াই একটি টিনসেড ঘরে ভোজ্যতেল কারখানা গড়ে উৎপাদন ও বোতলজাত করে আসছিলেন রাকিবুল হাসান নামে এক ব্যক্তি। ‘রয়েল প্লাস’ নামে কোম্পানির নামকরণ করে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই সিল ব্যবহার করে ভোজ্যতেলের পাশাপাশি লবণও বাজারজাত করা হচ্ছিল। 

আরও পড়ুন: মাগুরায় বাসের সাথে সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত

বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, গোপন খবরের ভিত্তিতে দুপুরে অভিযান পরিচালনা করে কোম্পানির মালিক রাকিবুল হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং বিএসটিআই অনুমোদন ব্যতীত পরবর্তী সময়ে উৎপাদন এবং বাজারজাত না করতে তাকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর