'এমন ভাবে প্রস্তুত হন যেন প্রকল্প বাস্তবায়নে বিদেশী না লাগে'

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১২:৫৯ পিএম

'ডিপ্লোমা প্রকৌশলীদের এমন ভাবে প্রস্তুত হতে হবে যাতে কোন বড় প্রকল্প বাস্তবায়নে বিদেশীদের মুখাপেক্ষী না হতে হয়', এমন আশাবাদ ব্যক্ত করলেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। 

শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিয়ার্স ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে শতাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশন নেতৃবৃন্দের দুইদিন ব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।  

মন্ত্রী বলেন, গতবছর এক বিলিয়ন ডলার কৃষিপণ্য রফতানি হয়েছে। এছাড়া এখন সব সবজীই বছরব্যাপী পাওয়া যায়। আর এটা সম্ভব হয়েছে কৃষিতে আধুনিকায়নের ফলেই। আমাদের সব সম্ভবনাকেই কাজে লাগাতে হবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শুধু এসোসিয়েশন করলেই হবে না বরং নিজেদের এমন ভাবে প্রস্তুত করতে হবে যাতে কোন বড় প্রকল্প বাস্তবায়নে বিদেশীদের মুখাপেক্ষী না হতে হয়। 

আরও পড়ুন: তিন মাসে বিমানের আয় ১৫৬৩ কোটি টাকা

কৃষিমন্ত্রী আরও বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর সার-গমসহ  অনান্য জিনিসের দাম বাড়লেও এখনো সংকটের মুখে পড়িনি আমরা।

বিএনপির শাসনামলের কথা সামনে এনে মন্ত্রী বলেন, বিএনপির সময় যা হয়নি তা শেখ হাসিনার সরকার করে দেখাচ্ছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন অপপ্রচার চালাচ্ছে একটা গোষ্ঠি। আন্দোলনের হুমকি দিচ্ছে।

মন্ত্রী বলেন, গত ১৪ বছর কেউ না খেয়ে মারা যায়নি। রাস্তাঘাট উন্নোয়নই বলে দেয় দেশ সমৃদ্ধির পথে।

'আওয়ামী লীগ কোন গলি পথ ধরে ক্ষমতায় আসবে না' উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, জনগণই আমাদের ক্ষমতার উৎস। ক্ষমতায় এসে আমাদের বিচার করবেন এমন হুমকি দিয়ে লাভ নেই। নির্বাচিত সরকার হিসেবে আমাদের যা কর্তব্য তাই করবো আমরা। নির্বাচন করে যাদের জয় হবে তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হবে।

শতাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশন নেতৃবৃন্দের এই সম্মেলন চলবে শনিবার (১৫ অক্টোবর) পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিয়ার্সের সভাপতি এ কে এম এ হামিদ। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনে নেতৃবৃন্দ।


একাত্তর/এআর

৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডের উপকরণ প্রণোদনা পাচ্ছেন এক লাখ ৪৭ জন কৃষক। 
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার হয়েছেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস আর ঢাকের বাদ্যে মুখরিত আবহাওয়ায় সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অতি পবিত্র তিথি ‘মহাঅষ্টমী’। মহাসপ্তমীর ভক্তিময় আয়োজন শেষে...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর