সততার সঙ্গে দায়িত্ব পালনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কৃষিমন্ত্রী

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৫ পিএম

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (১৮ মার্চ) কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকার একটি পার্টি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে যতদিন দায়িত্বে রাখবেন, ততদিন নিষ্ঠা, সততা ও ইমানদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব। এজন্য আমি দেশবাসীর দোয়া কামনা করছি।

সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি আরও বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে স্বপ্নকে সামনে রেখে মহান স্বাধীনতা যুদ্ধ এবং সাম্প্রতিক চব্বিশের আন্দোলন সংঘটিত হয়েছিল। দেশের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা আমাদের কাজের গঠনমূলক সমালোচনা করবেন। আমরা এমন সমালোচনাই প্রত্যাশা করি, যা সমাজ ও দেশকে এগিয়ে নিতে সহায়ক হবে।

ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান প্রমুখ।

অনুষ্ঠানে কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় দুই শতাধিক সাংবাদিক অংশ নেন।

একাত্তর/আরএ
৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডের উপকরণ প্রণোদনা পাচ্ছেন এক লাখ ৪৭ জন কৃষক। 
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার হয়েছেন। 
দেশে ফসল উৎপাদন পরবর্তী বা পোস্ট হারভেস্টিংয়ের ৩০ শতাংশ ক্ষতি হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর