রাজধানীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৫:০৭ পিএম

রাজধানীর ডেমরা এলাকায় ১৯ বছর বয়সী এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তাকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে। 

রোববার (১৬ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে ডেমরার কোনাপাড়া এলাকার কাশবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী তরুণীর বড় ভাই।  

তিনি জানান, ১৫ দিন আগে তার বোন কদমতলীতে তার বড় ভাইয়ের বাসায় বেড়াতে যান। সেখান থেকে রোববার বিকেলে তিনি ডেমরা থানাধীন কোনাপাড়া মেলায় যান।

মেলায় গিয়ে কথিত চাচাতো ভগ্নীপতি সেলিম (৪৫) ও তার বন্ধু আলমের সাথে ওই তরুণীর দেখা হয়। পরে তারা তাকে মেলায় বিভিন্ন ধরনের নাস্তা খাওয়ান।

ভুক্তভোগীর দাবি, তাকে কোকাকোলার সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে সিএনজি অটোরিকশায় করে কোনাপাড়া কাশবনে নিয়ে যান তারা। এরপর তাকে দলবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি। 

খবর পেয়ে ডেমরা থানার টহল পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সমন্বয়ক ডা. বিলকিস বেগম জানিয়েছেন, সোমবার দুপুরে তাদের কাছে ভুক্তভোগী তরুণীকে পাঠানো হয়। মঙ্গলবার তার ফরেনসিক পরীক্ষা করানো হবে।

আরও পড়ুন: বিশ্বজিৎ হত্যা: পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি মোশাররফ গ্রেপ্তার

প্রাথমিকভাবে ওই তরুণী অভিযোগ করেছেন, তার পূর্বপরিচিত সেলিম ও আলম তাকে অচেতন করে চারজন মিলে ধর্ষণ করেছেন। তবে এ ঘটনায় এখনও মামলা করা হয়নি বলে জানান তিনি।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার জানিয়েছেন, দলবদ্ধ ধর্ষণের শিকার ওই নারীকে ঢামেক হাসপাতালে ওসিসিতে ভর্তি করানো হয়েছে। 

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি জানিয়ে তিনি বলেন, ভুক্তভোগীর ভাই আসলে থানায় মামলা নেয়া হবে।


একাত্তর/এসজে

বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর