ইন্দোনেশিয়ায় কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যু বেড়ে ১৩৩

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১১:১৫ এএম

ইন্দোনেশিয়ায় কাশির সিরাপে ক্ষতিকর পদার্থ থাকার ফলে কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে নিহত শিশুর সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। গত সপ্তাহে এ সংখ্যা ছিল ৯৯ জন।  

শনিবার (২২ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় সংবাদসংস্থা আল জাজিরা। 

ইন্দোনেশিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এবছরের জানুয়ারি থেকে হঠাৎ করেই 'একিউট কিডনি ইনজুরি'তে (একেআই) আক্রান্ত হয়ে শিশু মৃত্যু বেড়ে গেছে। এ ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। 

এই ঘটনার প্রেক্ষিতে এ সপ্তাহেই ইন্দোনেশিয়ায় সব ধরণের সিরাপ জাতীয় ওষুধ বিক্রি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। 

ইন্দোনেশিয়ায় কিছু কিছু সিরাপে ইথিলিন গ্লাইকল ও ডাইইথিলিন গ্লাইকলের অস্তিত্ব পাওয়া গেছে, যেটি গাম্বিয়ায় কিডনির সমস্যায় শিশু মৃত্যুর জন্যও দায়ী বলে প্রমাণ পাওয়া গেছে। 

শুক্রবার (২১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি জানান, দুইটি প্রদেশে এখন পর্যন্ত ২৪১ শিশুর একেআই শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। 

এদের মধ্যে ১১ শিশুর পরীক্ষানিরীক্ষার পর সাত জনের শরীরে ইথিলিন গ্লাইকল, ডাইইথিলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল বিউটাইল ইথারের অস্তিত্ব পাওয়া গেছে বলেও জানান তিনি। এসব পদার্থ একেআই-এর জন্য দায়ী বলে প্রমাণ পাওয়া গেছে। 

এদিকে দেশটির খাদ্য ও ওষুধ সংস্থা পাঁচটি স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য শনাক্ত করেছে যেগুলোতে অত্যাধিক পরিমাণে ইথিলিন গ্লাইকল রয়েছে। এসব পণ্য বাজার থেকে সরিয়ে ধ্বংস করে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। 

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আক্রান্ত শিশুদের বাড়িতে পাওয়া ১০২টি সিরাপের মধ্যে একই ধরণের ক্ষতিকর পদার্থ পাওয়া গেছে। এর সবগুলকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন: ক্যাপিটল হিল দাঙ্গা: সাক্ষ্য দিতে ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি

উল্লেখ্য, এ মাসেই গাম্বিয়ায় জ্বরের সিরাপ খাওয়ার পর ৭০ শিশুর মৃত্যুর তদন্ত করছে দেশটির সরকার। প্রাথমিক তদন্তে ভারতে তৈরি চারটি সিরাপে ইথিলিন গ্লাইকল ও ডাইইথিলিন গ্লাইকলের উপস্থিতি পাওয়া গেছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে, ভারতে তৈরি চারটি সিরাপে 'অগ্রহণযোগ্য পরিমাণে' ইথিলিন গ্লাইকল ও ডাইইথিলিন গ্লাইকলের উপস্থিতি পেয়েছে তারা। 


একাত্তর/এসজে

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মঙ্গলবার একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত এশিয়ার কয়েকটি দেশ। এর মধ্যে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সপ্তাহজুড়ে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দুইশ ছাড়িয়ে গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর