পানির দাবিতে সিদ্ধেশ্বরীতে ঝাড়ু মিছিল

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০১:৩৮ পিএম

সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে পানির দাবিতে শনিবার (২২ অক্টোবর) সকালে বালতি-ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বিক্ষোভের সময় ওয়াসার পানির গাড়ি আসলে গাড়ির সামনে বিক্ষোভ করেন বাসিন্দারা। পানি সঙ্কট না গেলে ওয়াসা অফিস ঘেরাও করার ঘোষণা দেন তারা।

এরপর ওয়াসার টেকনিশিয়ানরা আসলে দিনভর দফায় দফায় এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে। বাড়তি টাকা দিয়ে পানির গাড়ি থেকে কিনে আপাতত প্রয়োজন মেটাতে বলছে ওয়াসা।  কিন্তু এ সুযোগে এলাকাটিতে শুরু হয়েছে পানির গাড়ি নিয়ে বাণিজ্য। গাড়িতে করে পানি বাসাবাড়ির ট্যাংকিতে দিতে গিয়েও ৪০০ টাকার পানির জন্য ওয়াসার ড্রাইভাররা দাম হাঁকছেন ৭০০ টাকা। 

বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন ধরেই চলছিল পানির অভাব। কিন্তু বুধবার মালিবাগ মোড়ে ওয়াসার কর্মীরা পানির লাইনে কাজ করার পর থেকে একেবারেই পানি আসা বন্ধ। এক্ষেত্রে কারসাজি হতে পারে বলেও অভিযোগ অনেকের।

ওয়াসা প্রতিদিনই বলছে, ২৪ ঘন্টার মধ্যে সঙ্কট কেটে যাবে। কিন্তু সেই ২৪ ঘন্টা ৪ দিনেও শেষ হয়নি। বরং সঙ্কট আরো প্রকট আকারে দেখা দিয়েছে। শনিবার বিক্ষোভের পর বিভিন্ন পাম্পে ওয়াসার কর্মচারীরা পর্যবেক্ষণে গেলেও সমাধানের কোন নির্দিষ্ট সময় বলছেন না তারা। 

সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের বাসিন্দারা জানান, স্বাধীনতার আগে থেকে এ পর্যন্ত এ এলাকায়  কোনদিনও এমন পানিশূন্য পরিস্থিতি তৈরি হয়নি।  হাজার দুয়েকের বেশি বাসিন্দা থাকেন এ এলাকায়। তাদের অনেকেই পানির অভাবে রান্না করতে না পেরে দোকান থেকে খাবার কিনে খাচ্ছেন। 

তারা আরও জানান, পানির অভাবে শিশু ও বয়স্কদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অনেকেই এলাকা ছেড়ে অন্য এলাকায় আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে থাকছেন। স্থানীয় মসজিদ নামাজের ওযু কিংবা সিদ্ধেশ্বরী কালিমন্দিরের পূজার জন্য‌ও পানির‌ও অভাব দেখা দিয়েছে। পানি ছাড়া এই অমানবিক পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসনের কঠোর পদক্ষেপের অনুরোধ তাদের।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর