দাঁড়িয়ে থাকা লরিতে বাসের ধাক্কায় নিহত এক, আহত পাঁচ

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০১:১৪ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী। 

রোববার (২৩ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুজাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আখন্দ। 

জানা গেছে, নিহত জাহাঙ্গীর আলম (৪৫) লক্ষ্মীপুর সদর থানার চর মোহাম্মদপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তবে আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। 

ওসি একেএম মঞ্জুরুল হক আখন্দ জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩৪৪)  সুজাতপুর লাকি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা একটি লরিকে (ঢাকা মেট্রো-ট-২৪-৩০৯৩) ধাক্কা দেয়।

আরও পড়ুন: শরীয়তপুরে সেতুতে লঞ্চের ধাক্কায় তিন যাত্রী নিহত

এতে ঘটনাস্থলেই মো. জাহাঙ্গীর আলম নিহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ আহতদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। 

তিনি আরও জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসজে

কুমিল্লায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও অটোর ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন। তাদের মধ্যে চার জনকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিক্যাল কলেজ...
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা ভোট বানচাল কর‌তে চান, তারা আরেক দে‌শের এজেন্ট। তারা বাংলা‌দেশের স্বাধীনতা, স‌র্বো‌ভৌমত্ব‌ উন্নয়নে বিশ্বাস ক‌রে না।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী হত্যার ঘটনায় দায়ের হওয়া চাঞ্চল্যকর মামলার অন্যতম আসামি এবং মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন...
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে অটোরিকশায় বাসের ধাক্কায় ভাই-বোনসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর