কুমিল্লায় তিন যানের সংঘর্ষে নিহত তিন, আহত পাঁচ

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম

কুমিল্লায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও অটোর ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন। তাদের মধ্যে চার জনকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা কাজীবাড়ি ইউটার্নে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে দুই পুরুষ ও এক নারী রয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায় নাই। 

আহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), একই উপজেলার বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), আলী হোসেনের ছেলে অটোর চালক মাহবুবুল হক ও আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)।

অটোচালক মাহবুবুল হক জানান, লাকসাম থেকে আসা ট্রাকটি বেপরোয়া গতিতে সিএনজিঅটোর সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। আমি পেছনে থাকা অবস্থায় সিএনজিঅটোকে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষ ঘটে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. হিলাল উদ্দিন আহাম্মদ জানান, লাকসাম থেকে চৌদ্দগ্রামগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চৌদ্দগ্রাম–নাঙ্গলকোটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিঅটোটি ট্রাকের নিচে চাপা প‌ড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালায়। 

তিনি জানান ,ঘটনাস্থল থেকে তিনটি যান জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ট্রাকের নিচে সিএনজিঅটো রিকশা ঢুকে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর