যারা ভোট বানচাল করতে চান তারা অন্য দেশের এজেন্ট: বুলু

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৮:৪৪ পিএম

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা ভোট বানচাল কর‌তে চান, তারা আরেক দে‌শের এজেন্ট। তারা বাংলা‌দেশের স্বাধীনতা, স‌র্বো‌ভৌমত্ব‌ উন্নয়নে বিশ্বাস ক‌রে না। এমনকি তারা ‌শহীদ প্রেসি‌ডেন্ট জিয়াউর রহমান আর দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়ার অবদান‌কে স্বীকার ক‌রে না। দীর্ঘ ১৭বছর যি‌নি নেতৃত্ব দি‌লেন সেই তা‌রেক রহমানের নেতৃত্বও মা‌নে না। তাই তারা আরেক‌টি দে‌শের এজেন্ট ছাড়া আর কিছু নয়। 

বুধবার (২৫ আগস্ট) বিকেলে কু‌মিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় জামায়া‌তের আমির শফিকুর রহমান‌কে উদ্দেশ্য করে তিনি বলেন, পিআর পদ্ধ‌তি ছাড়া ভোট কর‌তে‌ দেবেন না! এই ভোট না করতে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে। 

ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, চৌদ্দগ্রা‌মে কোনো ভাড়া‌টিয়া প্রার্থী থাক‌বে না। এখানে বিএন‌পির প্রার্থী থাক‌বে। 

সম্মেলনের উদ্বোধন করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন। 

কু‌মিল্লা চৌদ্দগ্রাম এইচ জে সরকা‌রি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সে‌লিম ভুঁইয়া। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির শিল্প বিষয়ক সম্পাদক ‌মো. আবুল কালাম, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য স‌চিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু , কেন্দ্রীয় বিএন‌পির সদস্য অ্যাড. সা‌বেরা আলাউদ্দিন হেনা, মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির। 

সম্মেলনে সভাপতিত্ব করেন কু‌মিল্লা ‌জেলা বিএন‌পির যুগ্ন আহবায়ক ও চৌদ্দগ্রাম উপ‌জেলা বিএন‌পির আহবায়ক মো. কামরুল হুদা। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব স‌চিব মো. শাহআলম রাজু। 

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর