সিত্রাং: ভোলায় গাছ উপড়ে যান চলাচলে বিঘ্ন, চলছে মাইকিং

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১২:৩৪ পিএম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভোলায় বৈরি আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকেই জেলাজুড়ে মুষলধারে বৃষ্টিসহ ঝড়ো বাতাস বইছে। মেঘনা নদী ও সাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছ পড়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকেই ভোলার সকল রুটের লঞ্চ চলাচল ও ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন ইলিশা ঘাটে আসা যাত্রীরা।  

নদী ও সাগর থেকে মাছধরার নৌকা ও ট্রলার নিরাপদে সরিয়ে আনার জন্য কাজ করছে স্থানীয় প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবেলায় স্থানীদের সর্তক করে মাইকিং করছে কোস্টগার্ডের ছয়টি টিম। 

ভোলা আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মাহাবুব রহমান জানান, উপকূলীয় জেলা ভোলাকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। গত ২৪ ঘন্টায় ভোলায় ৭২ মিলিমিটার বৃষ্টি পাত হয়েছে। এছাড়া ঘন্টায় ১৫ নটিক্যাল মাইল বেগে বাতাস বইছে। 

এদিকে, ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসক মো. তৌফিক ইলাহী চৌধুরীর জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলার ৭৪৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া এক হাজার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখার জন্য অবহিত করা হয়েছে। সাত উপজেলায় খোলা হয়েছে আটটি কন্ট্রোল রুম। গঠন করা হয়েছে ৭৬টি মেডিকেল টিম। দুর্যোগ মোকাবেলায় ১৩ হাজার ৬০০জন সিপিপি স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। 

আরও পড়ুন: বাগেরহাটে ভোর থেকে বৃষ্টি, ঝুঁকিতে বেড়িবাঁধ

জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, জেলার বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের তিন লক্ষাধিক বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে আনার প্রস্তুতি নেয়া হয়েছে। দুর্যোগকালিন সময়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া মানুষদের জন্য এক হাজার শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত করা হচ্ছে। এছাড়া ২৫ মেট্রিক টন চাল ও পাঁচ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। 


একাত্তর/এসজে

‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
স্মৃতিতে এখনও দগদগে ২০২০ সালের সেই প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘আম্ফান’। মাত্র ১৫ মিনিটের জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন। সেই ঝড়ে বিলীন হওয়া গড়ইমহল সড়কটি ছয়...
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর