ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানবে সন্ধ্যায়

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০৪:৩৩ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার সন্ধ্যায় আঘাত  হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। আবহাওয়াবিদের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যায় এটি আঘাত হানবে। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোর ছয়টা থেকে সাতটার মধ্যে উপকূল অতিক্রম করবে।

তিনি বলেন, সিত্রাং বাংলাদেশে উপকূলীয় ১৩টি জেলায় বেশ মারাত্মকভাবে আঘাত হানবে। আঘাত হানবে। ভারতে আঘাত হানার সম্ভাবনা নেই। সব থেকে বেশি আঘাত হানবে বরগুনা এবং পটুয়াখালীতে।

এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি এরই মধ্যে সিভিয়ার সাইক্লোনে রূপ নিয়েছে। কেন্দ্র থেকে উপকূলের দূরত্ব ৪০০ কিলোমিটারের মতো এবং পেরিফেরি (ঘূর্ণিঝড়ের সীমানা) উপকূল থেকে ১৫০ কিলোমিটারের মতো দূরত্বে আছে।

তবে ‌আবহাওয়াবিদের মতে সিত্রাংয়ের অগ্রভাগ সোমবার সন্ধ্যায় আঘাত হানবে। আর মূল আঘাত হানবে মঙ্গলবার সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে।

তিনি জানান, সাত হাজার ৩০টির মতো আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের ভলান্টিয়াররা সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) ভলান্টিয়ারদের সঙ্গে কাজ করছেন। 

এই ১৩ জেলার মধ্যে রয়েছে বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, লক্ষীপুর, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী।

এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারের দ্বীপ অঞ্চল মহেশখালী, হাতিয়া, সন্দ্বীপ এগুলোও ঝুঁকিপূর্ণ। এখান থেকে লোকজন সরিয়ে নিতে আমরা নির্দেশনা দিয়েছি। এরই মধ্যে আমাদের মানবিক সহায়তা যা আছে পৌঁছে দিয়েছি। সেল্টারের লোকজনকে আমরা দুপুরে, রাতে এবং আগামীকাল সকালে তিনবেলা খাবার দেওয়ার নির্দেশনা দিয়েছি।

image


এক প্রশ্নের জবাবে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন সিডর ছিল সুপার সাইক্লোন। সিভিয়ার সাইক্লোনের পর আর একটা স্তর আছে ভেরি সিভিয়ার সাইক্লোন। তারপর সুপার সাইক্লোন। এটার বাতাসের গতিবেগ ৮০ থেকে ১০০ কিলোমিটার। এটাকে সিভিয়ার সাইক্লোন বলা হয়। এটা ভেরি সিভিয়ার সাইক্লোন বা সুপার সাইক্লোন হওয়ার আপাতত কোনো প্রেডিকশন আমাদের নেই।

তিনি বলেন, আমরা প্রতি জেলায় পাঁচ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছি। শুকনো খাবারসহ রান্না করে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি।


একাত্তর/এসি

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
টানা দুই দিন দেশে চার বার ভূমিকম্পে মানুষ যখন আতঙ্কিত, তখনই এলো আরেক প্রাকৃতিক দুর্যোগর খবর। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ের আকারে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন...
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তাহলে সেটির নাম হবে ‘মন্থা’।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর